Yogi Adityanath: ৬ বছর আগে উত্তরপ্রদেশ স্বজনপোষণ আর দুর্নীতিতে জর্জরিত ছিল, সপাকে নিশানা যোগীর

যোগী শাসনের ৬ বছরে আমূল বদলে গিয়েছে উত্তরপ্রদেশ। এমনটাই দাবী করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ৬ বছর আগে উত্তরপ্রদেশ স্বজনপোষণ আর দুর্নীতিতে জর্জরিত ছিল। সমাজবাদী পার্টির নেতৃত্বাধীন সরকারকে একহাত নেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

যোগী আদিত্যনাথ শনিবার 'মিশন রোজগার'-এর অধীনে নির্বাচিত ৬৬ জন রিভিউ অফিসার ও সহকারী পর্যালোচনা অফিসার, ২০৪ জন প্রশিক্ষক এবং ১৩০ জন জুনিয়র সহকারীকে নিয়োগপত্র হস্তান্তর করেন। এই অনুষ্ঠানে তিনি নবনিযুক্ত কর্মকর্তাদের তাঁদের দায়িত্ব পালনের আহ্বান জানান।

Yogi Adityanath

তিনি বলেন, ছয় বছর আগে রাজ্যে নৈরাজ্য, স্বজনপ্রীতি ও দুর্নীতি বাসা বেঁধেছিল উত্তরপ্রদেশে। রাজ্য়কে এমনভাবে চালাতে হবে যাতে ভবিষ্যৎ প্রজন্মকে আর নৈরাজ্য, স্বজনপ্রীতি ও দুর্নীতির মোকাবিলা করতে না হয়। তিনি নিয়োগপত্র হস্তান্তর করে বলেন, আপনাদের মধ্যে অনেককেই ছয় বছর আগে রাজ্য ছাড়তে হয়েছিল।

কিন্তু এখন উত্তরপ্রদেশে নৈরাজ্য, স্বজনপ্রীতি এবং সিস্টেমে দুর্নীতি অনেকটাই লঘু হয়েছে। আমরা চেষ্টা করছি েই ধৎনের রোগকে সমূলে উপড়ে ফেলতে। তিনি বলেন, "বর্তমান সরকার গত ছয় বছরে আপনার প্রতিভাকে সম্মান করেছে। এবার আপনার দায়িত্ব পালন করা আপনার পক্ষ থেকে অপরিহার্য। যাতে ভবিষ্যৎ তরুণ প্রজন্মকে একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে না হয়, সেজন্যই দায়িত্ববান হতে হবে।

তিনি বলেন, "গত দেড় বছরে আমরা নিয়োগপত্র বিতরণের জন্য ১৭টি কর্মসূচির আয়োজন করেছি, যার মধ্যে আমরা ৫৫ হাজারেরও বেশি যুবককে নিয়োগপত্র দিয়েছি। গত ছয় বছরে ৬ লক্ষেরও বেশি নিয়োগ করা হয়েছে। তার থেকেও বড়ো কথা এই ৬ বছরে নিয়োগ প্রক্রিয়া নিয়ে কেউ প্রশ্ন তোলেনি।

তাঁর কথায়, নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতার কারণে কোনো নিয়োগ সংক্রান্ত মামলাও বর্তমানে আদালতে বিচারাধীন নয়। রাজ্য স্টাফ সিলেকশন কমিশনের কাজকর্মে স্বচ্ছতা রয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, যুবকরা যখন রাজ্যের বাইরে যেতেন, তখন তাঁরা পরিচয় সঙ্কটে ভুগতেন।

তিনি বলেন, উত্তরপ্রদেশের যুবকরা ভিনরাজ্যে গিয়ে তাঁদের পরিচয় গোপন রাখতে বাধ্য হতেন, কারণ কেউ তাঁদের ভাড়ায় রুম দিত না। কিন্তু বর্তমানে উত্তরপ্রদেশ সেই কলঙ্ক মুছে দিয়েছে। আজ যুবকরা তাদের নিজের রাজ্যে চাকরি, কর্মসংস্থান এবং নিয়োগ পাচ্ছেন।

আদিত্যনাথ বলেন, নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে জড়িত সমস্ত বোর্ড এবং কমিশন বর্তমানে সুষ্ঠু ও খোলামেলাভাবে কাজ করে। নন-গেজেটেড পদগুলির জন্য, ইন্টারভিউ প্রক্রিয়াটি বাদ দেওয়া হয়েছে, কারণ পূর্বে সেই প্রক্রিয়া চলাকালীন বৈষম্যের অভিযোগ করেছিল। মুখ্যমন্ত্রী বলেন, তাঁর সরকার সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই কর্মসংস্থানের সুযোগ দিচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+