Yogi Adityanath: মহিলাদের বিরুদ্ধে হওয়া অন্যায়ের প্রতিকারে বড় সাফল্য উত্তর প্রদেশ সরকারের
নারী এবং শিশু সুরক্ষায় বড় সাফল্য উত্তর প্রদেশ সরকারের। যোগীর রাজ্য দেশের মধ্যে দ্বিতীয় নারী এবং শিশুদের বিরুদ্ধে অন্যায়ের প্রতিকারে। গত ৬ জুলাইয়ে নারী এবং শিশু নিরাপত্তা বিষয়ক একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এই রিপোর্টে বলা হয়েছে, উত্তরপ্রদেশ সরকার মহিলাদের বিরুদ্ধে হওয়া অন্যায়ের ৯৭.৮০ শতাংশই সমাধান করতে পেরেছে।
এই রাজ্য নারী এবং শিশুদের উপর হওয়া ক্রাইমের রিপোর্টের ক্ষেত্রেও সন্তোষ জনক উন্নতি করেছে। মহিলাদের বিরুদ্ধে হওয়া মামলা নথিভুক্ত কার বিষয়ে উত্তর প্রদেশ রয়েছে পঞ্চম স্থানে। গত ৬ বছরে নারী এবং শিশুদের সুরক্ষায় একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে যোগী আদিত্যনাথ সরকার। প্রতিমাসে রাজ্য পুলিশের শীর্ষকর্তাদের সঙ্গে নিয়মিত আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনায় বসেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

প্রতিটি বৈঠকেই মহিলাদের উপর অন্যায়ের এবং মহিলাদের করা অভিযোগ গুলির অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। সম্প্রতি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একটি উচ্চ পর্যায়ে বৈঠক করেন স্বরাষ্ট্র দফতরের আধিকারিকদের সঙ্গে।
এই বৈছকে মহিলা এবং বালিকাদের উপর হওয়া নির্যাতন বা হেনস্থা সংক্রান্ত ঘটনাগুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হয়। এমনকি পকসো মামলাগুলি নিয়েও যোগী কথা বলেন তাঁর অফিসারদের সঙ্গে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পুলিশ বিভাগকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।

এই বৈঠকে মুখ্যমন্ত্রীর কাছে পুলিশের পক্ষ থেকে যে রিপোর্ট দেওয়া হয় তাতে উল্লেখ করা হয়েছে, মহিলাদের করা মামলার ৯৭.৮০ শতাংশই সমাধান করা হয়েছে। এই অভিযোগগুলি মূলত হয়েছে আইপিসির ৩৭৬ এবং পকসো ধারায়। যোগী সরকারের এই বিষয়ে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে।
মহিলাদের করা অভিযোগ নিষ্পত্তি করা নিরিখে দেশের মধ্যে এক নম্বর স্থানে রয়েছে দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ। এই কেন্দ্রশাসিকত অঞ্চলে মহিলাদের করা মামলার সমাধান হয়েছে ৯৮.৩০ শতাংশ। মামলা সমাধান করার নিরিখে আরও এক কেন্দ্রশাসিত অঞ্চল পুডুচেরি রয়েছে তৃতীয় স্থানে। এই কেন্দ্রশাসিত অঞ্চলে ৯৭.৫০ শতাংশ মামলার সমাধান করা হয়েছে।

তালিকা সব থেকে নিচে রয়েছে বিহার। মহিলাদের করা অভিযোগের বা মামলার নিষ্পত্তি হয়েছে এই রাজ্যে মাত্র ১৮.৫ শতাংশ। বিহারের পরই রয়েছে মনিপুর যেখানে মাত্র ২০.৬ শতাংশ মহিলাদের করা মামলার নিষ্পত্তি হয়েছে।
তবে দ্বিতীয় বা পঞ্চম স্থানে নয়। যোগী সরকারের লক্ষ্য আগামী দিনেই দুটি ক্ষেত্রেই ১ নম্বরে থাকা। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী পুলিশ আধিকারিকদের নির্দেশ দিয়েছেন পরবর্তী পর্যালোচনা বৈঠকের আগেই মামলা গ্রহণ এবং নিষ্পত্তির নিরিখে ১ নম্বরে রাজ্যকে দেখতে চান।












Click it and Unblock the Notifications