Yogi Adityanath: রামলীলার মহিমার কথা বলতে গিয়ে কী জানালেন যোগী

রামলীলার মহিমার কথা বলতে গিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বৃহস্পতিবার বলেন, মুঘল শাসকরা যখন সনাতন ধর্মকে ধ্বংস করতে উদগ্রীব হয়েছিল ঠিক সেই সময় তখন একে বাঁচিয়ে রাখতে বিভিন্ন জায়গায় রামলীলা অনুষ্ঠানের আয়োজন করা হতো।

তিনি আরও বলেন, মুঘল আক্রমণকারীরা যখন ভারতের চিরন্তন ধর্ম ও সংস্কৃতিকে ধ্বংস করতে এগিয়ে ছিল, তখন প্রতিটি গ্রামে রামলীলার আয়োজন করা শুরু হয়েছিল। এটি কিন্তু রামচরিতমানসের অনুপ্রেরণা থেকেই অনুপ্রাণিত হওয়া। জনসচেতনতা জাগ্রত করার পাশাপাশি, রামলীলা প্রতিটি গ্রামে সবাইকে একত্রিত করার কাজ করেছিল। পুরো সমাজ তার সংগঠনে জড়িয়ে পড়ে। শ্রীমদদেবী ভাগবত মহাপুরাণের ব্যাখ্যা-সহ ডক্টর সমীর ত্রিপাঠীর কণ্ঠে একটি সংগীত পরিবেশনা প্রকাশ উপলক্ষে মুখ্যমন্ত্রী এসব কথা বলেন।

Yogi Adityanath

যোগী বলেন, কথিত আছে, তুলসীদাস নাকি যতবারই আধুনিক সংস্কৃত রামায়ণ লেখার চেষ্টা করেছিলেন ততবারই সেটি কোনোও না কোনোও ভাবে নষ্ট হয়ে যায়। অবশেষে, ভগবান বিশ্বনাথ স্বয়ং কাশীতে আবির্ভূত হন এবং তাঁকে সংস্কৃত নয়, লোকভাষায় রচনা করতে বলেন। তখন লোকভাষা হিসেবে আওয়াধিকে গুরুত্ব দেওয়া হয় এবং তুলসীদাস কাশী থেকে অযোধ্যায় আসেন।

রামচরিতমানসের মাধ্যমে তুলসীজি সেই সময়ে আমাদের সকলের মধ্যে যা কিছু করেছিলেন তা লোকভাষার ফল। মুঘল আক্রমণের সময়ও তিনি নতুন চেতনা জাগিয়েছিলেন। ধর্মকে তাঁর মাধ্যম বানিয়েছিলেন। প্রতিটি ধমের মধ্যে রামলীলার প্রচলন হয়েছিল। সেই সময় গ্রামে কিন্তু মুঘলরা তাণ্ডব চালিয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেধজ অ্যাস্ট্রোর সিএমডি সমীর ত্রিপাঠি, তার মা রেখা ত্রিপাঠি, অলকা ত্রিপাঠি, গুঞ্জন ত্রিপাঠি, প্রাক্তন মন্ত্রী ও এমএলসি ড. মহেন্দ্র সিং, এসটিএফের অতিরিক্ত মহাপরিচালক অমিতাভ যশ।

Yogi Adityanath

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, রামলীলা অনুষ্ঠানে যখন একত্রিত হয় তখন সকলে জাতিভেদ ভুলে যান। ভারতই বিশ্বের একমাত্র দেশ যেখানে বছরে দুবার শক্তির আরাধনা করা হয়।

সকলে বিশ্বাস করেন, শক্তিই দেবী রূপে পূজিত হন। আমরা তাঁকে মা ভগবতী, মা দুর্গা, মা সরস্বতী, মা কালী, মা লক্ষ্মী, বিশ্বের মা হিসাবে আমরা তাঁকে পূজা করতে পারি। সনাতন হিন্দুরা কিন্তু আজ নয় অনেক আগে থেকেই শক্তিকেই দেবতা রূপে পূজা করে আসছেন। হয়তো সময়ের সঙ্গে সঙ্গে রূপ বদলেছে, তবে সকলেই কিন্তু শক্তিকেই পুজো করে আসছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+