Yogi Adityanath: যোগীর লক্ষ্য মহিলাদের স্বনির্ভর করা, ৫১টি বাসের উদ্বোধন
উত্তরপ্রদেশের মহিলাদের স্বনির্ভর করার পথেই হাঁটছেন যোগী সরকার। সেখানকার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দুর্গা অষ্টমীর দিন 'মিশন মহিলা সারথি’ অধীনে রাজ্য পরিবহনে নিগমের ৫১ টি বাসের উদ্বোধন করলেন। এই বাসগুলিতে কর্মরত হয়েছেন মহিলারা, এমনকি বাস চালক থেকে কন্ডাক্টর সকলেই মহিলা। মহিলাদের স্বনির্ভর করার জন্য এমনই ব্যবস্থা নিলেন উত্তরপ্রদেশ সরকার।
যোগী আদিত্যনাথ বলেন, সমাজে মহিলাদের উন্নয়নের জন্য ও তাঁদের নিজের পায়ের দাঁড়ানোর জন্য এমন ব্যবস্থা করলেন ইউপির মুখ্যমন্ত্রী। মহিলাদের স্বনির্ভর করার পথেই হাঁটছেন যোগী। মহিলাদের নিরাপত্তা, সম্মানের দিকে বিশেষ নজর দিচ্ছেন যোগী, সেই সঙ্গে যাতে তাঁরা আত্মনির্ভরশীল হতে পারেন সেদিকেও নজর রেখেছেন তিনি।

যোগী বলেন, আমাদের দেশে, সমাজে নারী শক্তিই আসল শক্তি বলেই তিনি মনে করেন। তিনিও সব সময় নারীদের মর্যাদা যাতে সবাই করেন সেদিকেও লক্ষ্য রেখেছেন। যোগী সরকার মিশন শক্তির চতুর্থ পর্বে মহিলাদের নিরাপত্তা, স্বনির্ভরতা, সম্মানের দিকে বিশেষ নজর রাখার জন্য প্রচারও চালিয়েছেন।
যোগী আদিত্যনাথ বলেন, রাজ্যু সরকারি যে সমস্ত মহিলারা রয়েছেন বা উচ্চ পদে কর্মরত তারা দক্ষতার সঙ্গে তাঁদের কাজ করে যাচ্ছেন। দেড় লাখের বেশি মহিলাকে উত্তরপ্রদেশের পুলিশ ও সরকারের বিভিন্ন কাজে নিযুক্ত করা হয়েছে। অনেক আগে থেকেই সরকার নারীরা যাতে বাস চালাতে পারেন ও সেই কাজে নিযুক্ত থাকতে পারেন সেদিকে নজর রেখে ছিলেন। আজ সেই লক্ষ্য পূরণ হওয়ায় আজ তিনি যথেষ্ট খুশি হয়েছেন। তিনি মনে করেন, মেয়েরা এখন কোনও অংশেই কম নন, তারাও ফাইট করতে জানেন। বর্তমানে মেয়েরা ফাইটার পাইলট বলে জানিয়েছেন মহিলারা।
যোগী আদিত্যনাথ ছাড়াও এই শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী সূর্য প্রতাপ শাহি, পরিবহন প্রতিমন্ত্রী দয়াশঙ্কর সিং, স্থানীয় বিধায়ক বেদপ্রকাশ গুপ্ত, রামচন্দ্র যাদব, এমএলসি হরিওম পান্ডে, বিজেপির জেলা সভাপতি সঞ্জীব সিং, প্রধান সচিব এল ভেঙ্কটেশ্বরলু, প্রিন্সিপাল সেক্রেটারি, সচিব সঞ্জয় প্রসাদও প্রমুখ। নারী উন্নয়নের জন্য উত্তরপ্রদেশের মহিলাদের পাশে দাঁড়ালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকার।












Click it and Unblock the Notifications