Yogi Adityanath: বিশ্বকর্মা পুজো উপলক্ষ্যে জনগণকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী যোগী
দেশজুড়ে আড়ম্বরের সঙ্গে পালিত হচ্ছে 'বিশ্বকর্মা পুজো’। এই বিশেষ দিনে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। রবিবার ৭৩ বছরে পা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন যোগী । তিনি দেশকে কতটা উন্নতির পথে নিয়ে গেছেন সেটিও তিনি জানিয়েছেন।
যোগী আদিত্যনাথ জানান, আমি বিশ্বকর্মা পুজোতে সকল উত্তরপ্রদেশের বাসিন্দা ও দেশবাসীকে শুভেচ্ছা জানাই। রবিবার প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তিনি জানিয়েছেন, নয় বছরে দেশের অনেক পরিবর্তন করেছেন প্রধানমন্ত্রী। ভারত ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে। ১৪০ কোটি লোকের আশা-আকাঙ্খা পূরণ করার চেষ্টা করেছেন মোদী। ভারত যে কতটা শক্তিশালী তা জি-২০ সম্মেলনে বিশ্ববাসী সচক্ষে দেখেছেন।

প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা তিনি কামনা করেছেন। ভারতকে আরও উন্নত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী অনেক কাজ করেছেন। তিনি আরও বলেন, ভগবান রামের কৃপায় আপনি আরও সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি ঈশ্বরের কাছে সব সময়েই প্রার্থনা করি আপনি সব সময়েই সুস্থ থাকুন।
রবিবার সন্ধ্যায় যোগী আদিত্যনাথ জটাশঙ্করের শ্রী বিশ্বকর্মা ভগবানের মন্দিরে যান। সেখানে গিয়ে তিনি দেবতাকে প্রণাম করেন এবং, রাজ্যের মানুষ যাতে ভালো থাকেন তার জন্যেও তিনি কিন্তু প্রার্থনা করেন। উত্তরপ্রদেশের বাসিন্দারা যাতে সব সময়েই সুখে, শান্তিতে বাস করতে পারেন। সেই সঙ্গে যারা মন্দিরে উপস্থিত ছিলেন তাঁদের তিনি শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জন্মদিনের দিন পিএম বিশ্বকর্মা যোজনা চালু করেছেন। এতে অনেক মানুষের উপকার হবে বলেও তিনি জানিয়েছেন। এই প্রকল্পে উপকৃত হবে ১৮ বছর বয়সের বেশি কারিগর ও দক্ষ শ্রমিকেরা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, হস্তশিল্পের দক্ষতা ও হাতে তৈরি পণ্যের সঙ্গে ঐতিহ্যগতভাবে কাজ করার মাধ্যমে জড়িত লক্ষ লক্ষ পরিবারের জন্য আশার একটি নতুন আলো নিয়ে আসছে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা।
এই প্রকল্পের মূল লক্ষ্য হল, দেশের বিভিন্ন শিল্পী ও হস্তশিল্পীদের সাহায্য করা। এই শিল্পীরা দুটি পর্যায়ে মাত্র ৫ শতাংশ সুদের হারে ঋণ পাবেন। প্রথমে ১ লক্ষ টাকা ও পরে ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া যাবে তাঁদের। প্রথম দফার ঋণ শোধ করার জন্য সময় থাকবে ১৮ মাস এবং দ্বিতীয় দফার ঋণ পরিশোধ করার সময় থাকবে ৩০ মাস। এই শিল্পীদের দেওয়া হবে 'স্কিল ডেভলপমেন্ট’ ট্রেনিংও। সেই সময়ে প্রতিদিন ৫০০টাকা করে ভাতা, জিনিসপত্র কেনার জন্য ১৫ হাজার টাকা দেওয়া হবে। সেই সঙ্গে তাদের দেওয়া হবে পরিচয় পত্রও। তিনি বলেন, ভাই, বোনেদের সম্মান আরও বাড়াতে হবে, সেই সঙ্গে বাড়াতে হবে তাঁদের শক্তিও।












Click it and Unblock the Notifications