Yogi Adityanath: হালাল প্রোডাক্ট নিষিদ্ধ! বড় পদক্ষেপ যোগী সরকারের

Yogi Adityanath: হালাল প্রোডাক্ট নিষিদ্ধ ঘোষণা করল উত্তরপ্রদেশ সরকার। এই মর্মে একটি নির্দেশিকা জারি করেছে যোগী আদিত্যনাথ সরকার। আর সেই নির্দেশিকায় স্পষ্ট উত্তরপ্রদেশের মাটিতে হালাল প্রোডাক্ট নিষিদ্ধ। এমনকি হালাল সার্টফিকেট যুক্ত যেন কোনও পণ্য উৎপাদন সংরক্ষণ এবং বিতরণের উপর এহেন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যা বড় পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।

ভুয়ো নথি দেখিয়ে হালাল সার্টিফিকেটপ্রাপ্ত বিভিন্ন পণ্য অবাধে বিক্রির অভিযোগ সামনে আসে। বিষয়টি উত্তরপ্রদেশ পুলিশের (UP Police) নজরে আসে। আর এরপরেই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে সে রাজ্যের পুলিশ আধিকারিকরা। এমনকি বেশ কয়েকটি সংস্থার বিরুদ্ধে FIR দায়ের করে উত্তরপ্রদেশ পুলিশ। শুধু তাই নয়, একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে তদন্তে।

Yogi Adityanath

জানা যায়, হালাল সার্টিফিকেটে পণ্য ব্যবসার আড়ালে নাকি জঙ্গি সংগঠনগুলিকে ফান্ডিং করা হচ্ছে। এমনকি তথ্য গোপন করে দেশবিরোধী কার্যকলাপেরও বেশ কিছু তথ্য সামনে আসে। জানা যায়, হালাল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড চেন্নাই, জমিয়ত উলেমা হিন্দ হালাল ট্রাস্ট দিল্লি সহ একাধিক এমন কোম্পানির বিরুদ্ধে এই মারাত্মক অভিযোগ সামনে এসেছে।

আর এরপর থেকেই হালাল প্রোডাক্ট নিষিদ্ধ উত্তরপ্রদেশে হতে পারে বলে জল্পনা শুরু হয়। অবশেষে এই বিষয়ে কড়া পদক্ষেপ করল যোগী সরকার (Yogi Adityanath)। একেবারে নির্দেশিকা জারি করে স্পষ্ট জানিয়ে দেওয়া হল যে হালাল সার্টফিকেট যুক্ত যেন কোনও পণ্য উৎপাদন সংরক্ষণ এবং বিতরণ করা যাবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+