Yogi Adityanath: ২৪ এ প্রতিষ্ঠিত হবে 'রাম-রাজ্য'! আট পরিকল্পনায় সেজে উঠছে অযোধ্যা

Yogi Adityanath: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন! আর সেই ভোটের আগে জানুয়ারিতেই রামমন্দিরের উদ্বোধন। উদ্বোধনের আগে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে মন্দিরের কাজ। অন্যদিকে রামনগরী অযোধ্যাকেও একেবারে সুন্দর ভাবে সাজিয়ে তোলা হচ্ছে। একেবারে নির্দিষ্ট পরিকল্কনা অনুযায়ী চলছে কাজ।

২০১৪ সালে কেন্দ্রে মোদী সরকার এবং ২০১৭ সালে উত্তরপ্রদেশের ক্ষমতায় যোগী সরকার (Yogi Adityanath) আসার পর থেকেই অযোধ্যায় উন্নয়ন কাজ চলছে। প্রায় ৩০ হাজার কোটি টাকারও বেশি খরচে চলছে কাজ প্রায় ১৭৫ টি পরিকল্পনার উপর নির্ভর করে চলছে কাজ। তবে বিশেষ আটটি পরিকল্পনার উপর অযোধ্যাকে সাজিয়ে তোলা হচ্ছে।

Yogi Adityanath

যেমন সাংস্কৃতিক অযোধ্যা- সাংস্কৃতিক রাজধানীর কথা মাথায় রেখে রাম-রাজ্যকে সাজিয়ে তোলা হচ্ছে। মঠ, মন্দির এবং আশ্রমগুলিকে নতুন ভাবে সাজিয়ে তোলা হচ্ছে। মন্দির সংগ্রহশালা রাখা হচ্ছে। সক্ষম অযোধ্যা- একটা আত্মনির্ভর নগরীর কথা মাথায় রেখে তৈরি করা হচ্ছে। আধুনিক অযোধ্যা- সমস্ত আধুনিক সুবিধা থাকবে নয়া অযোধ্যায়। স্মার্টসিটি, সেফ সিটি, সোলার সিটি, গ্রিন ফিল্ড টাউনশিপের মতো আধুনিক ব্যবস্থা থাকবে অযোধ্যায়। এছাড়াও আরও বেশ কয়েকটি বিষয়কে মাথায় রাখা হচ্ছে অযোধ্যার উন্নয়নে।

গত ২৪ ঘণ্টা আগেই অযোধ্যায় (Ayodhya) রামমন্দিরের গর্ভ গৃহের ছবি! আগামী ২২ জানুয়ারি রামমন্দিরের (Ram Mandir) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) । নিজে হাতে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন তিনি। আর তার আগে একেবারে যুদ্ধকালীন তৎপরতায় চলছে রামমন্দির নির্মাণ (Ayodhya Ram Temple) কাজ। যদিও গর্ভগৃহের কাজ প্রায় শেষ। আর সেই ছবি প্রকাশ্যে এসেছে। গর্ভগৃহের দেওয়াল এবং গম্বুজে সুন্দর ভাবে শিল্পকে ফুটিয়ে তোলা হয়েছে। বিভিন্ন ধরনের কাজ ফুটে উঠেছে। মন্দির ট্রাস্টের তরফে এই ছবি প্রকাশ্যে আনা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+