গ্রামীণ সড়কের উন্নয়নে এবার নতুন প্রযুক্তি ব্যবহার করতে চলেছে যোগী সরকার
উত্তর প্রদেশের গ্রামীণ সড়কের উন্নয়নে বিশেষ উদ্যোগ নিেয়ছেন যোগী আদিত্যনাথ সরকার। ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম চালু করার উপর জোর দিচ্ছে যোগী সরকার। এই সিস্টেমের মাধ্যমে উত্তর প্রদেশের গ্রামীণ সড়কের অবস্থা সম্পর্কে সহজেই জানতে পারবে যোগী সরকার। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার মধ্যেই এই ট্র্যাকিং সিস্টেমকে ব্যবহার করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছেন যোগী আদিত্যনাথ।

রাজ্যের সড়ক পরিষেবার উন্নয়নে একের পর এক কাজ করে চলেছে যোগী সরকার। প্রত্যেকটি রাজ্য সড়কের সম্প্রসারণ করা হচ্ছে। সেই সঙ্গে তার আধুনিকীকরণও করা হচ্ছে। রাজ্যের সব সদর শহরের সঙ্গে রাজধানী লখনউয়ের সড়ক পরিষেবার যাতে সুগম হত তার জন্য বদ্ধ পরিকর যোগী সরকার। রাজ্যের বিনিয়োগ টানতেই সড়ক পরিষেবার উন্নয়ন করতে চাইছেন যোগী আদিত্যনাথ সরকার।
গ্রামীণ সড়কের উন্নয়নেও কাজ করছে যোগী সরকার। গ্রামীণ সড়কের উন্নয়নে বিশেষ প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে যোগী সরকার। ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম নামে একটি বিশেষ ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করা হচ্ছে। এই পরিষেবায় গ্রামীণ সড়কের অবস্থা কেমন রয়েছে সেটা সহজেই আন্দাজ করা যাবে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় এই পরিষেবা দেওয়া হবে বলে জানিয়েছে যোগী সরকার।
যোগী সরকারের গ্রামীণ সড়ক উন্নয়নের এই বিশেষ পদক্ষেপ গোটা দেশে মডেল তৈরি করবে বলে মনে করা হচ্ছে। এই নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পরিস্থিতি সামাল দিতে গোটা দেশে পরবর্তী কালে হয়তো এই পরিকল্পনাকে কাজে লাগিয়েই গ্রামীণ সড়কের উন্নয়ন ঘটানো হবে। গ্রামীণ এলাকার উন্নয়নে একাধিক কাজ করছে যোগী সরকার। বিশেষ করে স্বাস্থ্য পরিষেবা এবং যোগাযোগ পরিষেবার উন্নয়নে জোর দেওয়া হয়েছে। গ্রামীণ এলাকার স্বাস্থ্যকেন্দ্রগুলিতে যাতে ঠিক মত চিকিৎসা পরিষেবা পাওয়া যায় তার জন্য সব রকম ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে যোগী সরকার। গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রগুলির উন্নয়ন করা হচ্ছে।
সেই সঙ্গে গ্রামীণ এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নেও জোর দিয়েছে যোগী সরকার। উত্তর প্রদেশের গ্রামীণ এলাকায় সরকারি প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুলগুলির আধুনিকীকরণ করা হচ্ছে। স্কুল গুলির জন্য বিশেষ অর্থ বরাদ্দ করা হয়েছে। সেখানে ডিজিটাল ক্লাসরুম তৈরি করে স্কুল বাড়ির উন্নয়নের জন্যেও অর্থ বরাদ্দ করা হয়েছে।












Click it and Unblock the Notifications