Yogi Adityanath: একদিনে মেডিক্যাল কলেজের উদ্বোধনে তামিলনাড়ুর রেকর্ড ভাঙতে চলেছে UP! খুশি যোগী
Yogi Adityanath: উত্তর প্রদেশ একদিনে ১৩ টি মেডিক্যাল কলেজের উদ্বোধন করে নতুন রেকর্ড তৈরি করতে চলেছে। এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি আরও বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শীঘ্রই বিভিন্ন জেলায় ২৭ টি নতুন নার্সিং কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী (Yogi Adityanath) বলেছেন, ২০১৪ সালের আগে রাজ্য সরকারের আধিকারিকরা উপেক্ষার অভিযোগ নিয়ে দিল্লিতে ছুটে যেতেন। আর এখন কেন্দ্রীয় মন্ত্রীরা রাজ্যগুলিতে যাচ্ছেন এবং পরিকল্পনা বাস্তবায়নের জন্য তাদের কত টাকা প্রয়োজন তা জিজ্ঞাসা করছেন।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) , কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়ার সঙ্গে কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলির চালু করা বিভিন্ন স্বাস্থ্য পরিষেবাগুলির অগ্রগতি পর্যালোচনা করেন। তিনি বলেছেন, উত্তর প্রদেশ এখন এক জেলা, এক মেডিক্যাল কলেজের লক্ষ্যে দ্রুত অগ্রসর হচ্ছে। বর্ধমানে উত্তর প্রদেশের ৪৫ জেলায় মেডিক্যাল কলেজ রয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া বলেছেন, তামিলনাড়ু একদিনে ১১ টি মেডিক্যাল কলেজ চালু করে রেকর্ড তৈরি করেছিল। এবার উত্তর প্রদেশ একদিনে ১৩ টি মেডিক্যাল কলেজ চালু করে সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি করবে। তিনি বলেছেন, চান্দাউলিতে একটি ট্রমা সেন্টার এহং বারাণসীতে একটি মাল্টি সুপার হাসপাতালের জন্য টাকা দেওয়া হয়েছিল।
মুখ্যমন্ত্রী (Yogi Adityanath) বলেছেন, স্বাধীনতার পরে উত্তর প্রদেশে মাত্র পাঁচটি সরকারি বিএসসি নার্সিং কলেজ ছিল। ২০২১-২২-এ সংখ্যাটি বেড়ে সাত হয় আর ২০২২-২৩ সালে আরও ১১ টি নতুন নার্সিং কলেজ তৈরি করা হয়।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী রায়বরেলি এইমস ইউনিটের উদ্বোধন করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ভারতের স্বাস্থ্য খাতে পরিবর্তন আসছে। তিনি আরও জানিয়েছেন, সারা দেশে তৈরি হওয়া ২২ টি এইমসের মধ্যে ১৬ টিতে কাজ শুরু হয়েছে।












Click it and Unblock the Notifications