Yogi Adityanath: ভারতের গ্রোথ ইঞ্জিন হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর প্রদেশের! আশাবাদী যোগী আদিত্যনাথ

Yogi Adityanath: দেশের গ্রোথ ইঞ্জিন হয়ে ওঠার ক্ষমতা রয়েছে উত্তর প্রদেশের। রবিবার লখনৌতে এমনটই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি আরও বলেছেন, কঠোর পরিশ্রমের মাধ্যমে উত্তর প্রদেশের দেশের শীর্ষস্থানীয় রাজ্যগুলির একটি হয়ে উঠতে পারে।

মুখ্যমন্ত্রী বলেন, প্রত্যেকটি তথ্য ন্যায্য ও সঠিক হওয়া উচিত। স্বাস্থ্যকর প্রতিযোগিতা ও প্রচারের জন্য আধিকারিকদের ডেটা ম্যানিপুলেশন এড়ানো উচিত বলেও মন্তব্য করেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, সরকার পর্যায়ক্রমে এব্যাপারে পরীক্ষা করবে এবং নিশ্চিত করবে যে এটি কেবল একটি কাগজ ভিত্তিক আনুষ্ঠানিকতা নয়।

Yogi Adityanath

উত্তর প্রদেশের অর্থনীতিতে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি মূল উদ্দেশ্য হল একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সাধারণ জনগণের সমস্যার করা, বলেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন, জনগণের অভিযোগের সমাধান করা অগ্রাধিকার হওয়া উচিত।

সাম্প্রতিক সময়ে উৎসবের সময় বিভিন্ন রাজ্যে দাঙ্গা হলেও উত্তর প্রদেশে শান্তি ছিল, বলেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন, জনসাধারণের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলে এমন কোনও অনুষ্ঠানের আয়োজন করা উচিত নয় বলেও মন্তব্য করেছেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেছেন, আধিকারিক থেকে সরকারি কর্মী, যাঁদেরকে যে জেলায় পোস্টিং দেওয়া হয়েছে, তাঁদেরকে সেখানেই থাকতে হবে। যেখানে পোস্টিং দেওয়া হয়েছে, সেখানে না থেকে অন্য জেলায় থাকাকে কোনওভাবেই মেনে নেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি। সেখানে সরকারি আবাসন না পাওয়া গেলে ভাড়া বাড়িতে থাকতে হবে এবং সময় মতো অফিসে পৌঁছতে হবে তাঁদের, বলেছেন মুখ্যমন্ত্রী।

সরকারি কর্মী ও আধিকারিকদের কাজে অবহেলা বরদাস্ত করা হবে না। তিনি আশ্বাস দিয়ে বলেছেন, এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে, যাতে সাধারণ মানুষকে কাজের জন্য এক অফিস থেকে অন্য অফিসে ঘুরতে হবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+