Yogi Adityanath: শিশুদের দিয়ে ভিক্ষা করানোর চক্র নির্মূল করতে উদ্যোগী যোগী সরকার
উত্তর প্রদেশ সরকার এবার শিশুদের দিয়ে ভিক্ষা করানোর বিরুদ্ধে অভিযান চালাবে। যেসব গ্যাংরা এই সবরে নেপথ্যে কাজ করে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েেছ যোগী সরকার। যোগী আদিত্যনাথ বলেছেন শিশুদের দিয়ে ভিক্ষা করানো গুরুতর অপরাধ।
শিশুদের ভবিষ্যতের জন্যও ভাল নয়। পড়াশোনা করার বয়সে শিশুদের দিয়ে ভিক্ষা করানো হচ্ছে। তা একেবারেই মেনে নেওয়া হবে না বলে কড়া বার্তা দিয়েছেন যোগী আদিত্যনাথ। যেসব শিশুদের দিয়ে ভিক্ষা করানো হচ্ছে তাদের উদ্ধার করে মুখ্যমন্ত্রী বালসেবা যোজনার আওতায় শিক্ষা প্রদান করা হবে।

বুধবার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে যোগী আদিত্যনাথ বলেন শিশুদের কাজ হল শৈশবে পড়াশোনা করা। কিন্তু কিছু চক্র রয়েেছ যারা শিশুদের অর্থ উপার্জনের মাধ্যম করে তুলছে। তাদের দিয়ে জোর করে ভয় দেখিয়ে ভিক্ষা করানো হচ্ছে। এবার থেকে শিশুদের দিয়ে যাঁরা জোর করে ভিক্ষা করাচ্ছেন তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।
ইতিমধ্যেই উত্তর প্রদেশ পুলিশ লখনউ শহরে ১০২ জন শিশুকে উদ্ধার করেছে। এবং তাঁদের পড়াশোনা শেখানো হচ্ছে বলে বার্তা দিয়েছেন যোগী আদিত্যনাথ। পুিলশের এই কাজকে প্রশংসা করেছেন তিনি। লখনউ শহরকে শিশু ভিখারিদের থেকে একেবারে মুক্ত করা হবে বলে বার্তা দিয়েছেন যোগী আদিত্যনাথ।
তিনি বলেছেন ভিক্ষাবৃত্তি বহু প্রাচীন কাল থেকে হয়ে আসছে। আগে সন্ন্যাসীরা ভিক্ষা করতেন। কিন্তু এখন একেবারেই বদলে গিয়েছে তার চেহারা। এখন শিশুদের দিয়ে জোর করে ভিক্ষা করানো হচ্ছে। এর নেপথ্যে কাজ করছে কতগুলি গ্যাং। সেই গ্যাংগুলির বিরুদ্ধে এবার অভিযান শুরু করা হবে বলে বার্তা দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
শিশুদের শিক্ষার প্রসারে মুখ্যমন্ত্রী বাল যোজনা কাজ করবে বলে জানিয়েছেন। ইতিমধ্যেই একাধিক ক্ষেত্রে কাজ শুরুও করে দিয়েছে এই সংস্থা। অনেকেই ভিক্ষাকে এখন পেশা হিসেবে বেছে নিচ্ছেন। সেটা কোনও ভাবেই হতে দেওয়া যাবে না বলে কড়া বার্তা দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।












Click it and Unblock the Notifications