Yogi Adityanath: কর্মসংস্থান তৈরি করতে এম-স্যান্ড প্রকল্প আনছে যোগী সরকারের

রাজ্যে কর্মসংস্থানের সংকট দূর করতে নয়া উদ্যোগ যোগী সরকারের। এবার এম স্যান্ড নামে নতুন প্রকল্প শুরু করতে চলেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এম স্যান্ড হল কৃত্তিম উপায়ে বালি তৈরি করার প্রক্রিয়া। বড় বড় পাথর, গ্র্যানাইট গুঁড়ো করে সেটি তৈরি করা হয়।

এই প্রকল্পের জন্য অল্পসুদে ঋণ দিয়ে নয়া উদ্যোগপতিদের সাহায্য করছে যোগী সরকার। নদী থেকে বেআইনি ভাবে বালি উত্তোল বন্ধ করতেই মূলত এই প্রকল্প চালু করতে চাইছেন যোগী আদিত্যনাথ। নদী থেকে বেআইনিভাবে বালি তোলার জন্য পরিবেশের বিপুল ক্ষতি হচ্ছে। নদীতে ভাঙন দেখা দিচ্ছে।

যোগী আদিত্যনাথ

সেকারণেই পরিবেশকে এবং নদীকে সুরক্ষিত রাখতে এই এম স্যান্ড প্রকল্প চালু করার কথা ঘোষণা করেছেন যোগী আদিত্যনাথ। খনিজ উত্তোলন নিয়েও বড় পদক্ষেপ করছে যোগী সরকার। কেন্দ্র-রাজ্য যৌথ উদ্যোগে স্থানীয় কোনও উদ্যোগপতিকে বরাত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যোগী আদিত্যনাথ

এছাড়া নদী থেকে বালি উত্তোলনের ক্ষেত্রেও সুনির্দিষ্ট নিয়মাবলি তৈরি করা হচ্ছে। যোগীর মন্ত্রিসভায় ইতিমধ্যেই তার একটা খসড়া তৈরি করা হয়েছে। এই এম স্যান্ড প্রকল্প শুরু করার জন্য নতুন উদ্যোগপতিদের সুযোগ করে দেওয়া হবে। তাতে রাজ্যসরকার কিছু ভর্তুকিও দেবে তাঁদের। বুন্দেলখণ্ড এবং পূর্বচল এলাকায় ২০ থেকে ১৫ শতাংশ হারে ভর্তুকি দেবে যোগী সরকার এই এম স্যান্ড প্রকল্পের জন্য।

মধ্যাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের জন্য ২০ শতাংশ ইউনিট ভর্তুকি দেবে যোগী সরকার। ক্ষুদ্র এবং মাধারি শিল্প হিসেবে এই এম স্যান্ডকে গড়ে তুলতে চাইছে যোগী সরকার। সেকারণে তৎপরতার সঙ্গে কাজ করা হচ্ছে। এতে কর্মসংস্থানেরও সুযোগ তৈরি হবে বলে জানিয়েছে উত্তর প্রদেশ সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+