Yogi Adityanath: লক্ষ্য শিক্ষায় উন্নয়ন! চিটিং মাফিয়াদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার আহ্বান যোগী আদিত্যনাথের

শিক্ষা প্রতিষ্ঠানকে দূষিত করে তোলে চিটিং মাফিয়ারা। তারাই সমাজের সব থেকে বড় শত্রু। তাই তাদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে। এক সরকারি অনুষ্ঠানে এমনটাই বলেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী এই ধরনের লোকেদের সামাজিক বয়কট করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ২০১৭ সালের আগে উত্তর প্রদেশের বোর্ড প্রতারণার জন্য কুখ্যাত ছিল। ছাত্রছাত্রীদের ট্যাবলেট বিতরণ এবং তাদের সংবর্ধনা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সরকার উত্তর প্রদেশে প্রতারণা মুক্ত পরীক্ষা ব্যবস্থা চালু করেছে।

যোগী আদিত্যনাথ

মুখ্যমন্ত্রী (Yogi Adityanath) বলেন, ছয় বছর আগে রাজ্যে তিন মাস ধরে পরীক্ষা চলতো। আর ফল বের হতে আরও দু থেকে তিন মাস। পরের ক্লাস শুরু হতে লেগে যেতো আরও তিন মাস। বাকি তিন মাস উৎসবের সূচি পড়াশোনাকে প্রভাবিত করত। তিনি বলেন, উত্তর প্রদেশের মাধ্যমিক শিক্ষা বোর্ড ১৫ দিনের মধ্যে পরীক্ষা নেওয়ার পাশাপাশি ১৪ দিনের মধ্যে ফল প্রকাশ করছে।

বিভিন্ন বোর্ডের পরীক্ষায় সাফল্য পাওয়া ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ২০১৭-র আগে স্কুলগুলিতে পর্যাপ্ত শিক্ষক ছিল না। আর এই মুহূর্তে রাজ্য দেশের মধ্যে শিক্ষক নিয়োগে শীর্ষে রয়েছে। তিনি জানিয়েছেন, সরকার স্বচ্ছভাবে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে ১.৬২ লক্ষের বেশি শিক্ষক নিয়োগ সম্পন্ন করেছে।

যোগী আদিত্যনাথ

মুখ্যমন্ত্রী (Yogi Adityanath) বলেন, রাজ্যের দু কোটি যুবককে সচেতন করতে সরকার ট্যাবলেট ও স্মার্টফোন দিচ্ছে। যেসব ছাত্রছাত্রী ব্যয়বহুল কোচিং-এ অংস নিতে পারে না, তাঁদের জন্য অভ্যুদয় কোচিং তৈরি করা হয়েছে। উল্লেখ্য এই বছর অভ্যুদয় কোচিং সেন্টার থেকে এই বছরে যথাক্রমে ২৩ ও ৯৮ জন শিক্ষার্থী রাজ্য সিভিল সার্ভিস এবং ইউপিএসসি পরীক্ষায় পাশ করেছেন।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, উত্তর প্রদেশে স্কুল ও কলেজে পড়া ছেড়ে দেওয়ার সংখ্যা কমেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে জাতীয় শিক্ষানীতি প্রয়োগের কথাও বলেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+