Yogi Adityanath: গোটা বিশ্ব এখন মোদীকে সব সমস্যার সমাধান মনে করে, প্রশংসায় যোগী আদিত্যনাথ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় যোগী আদিত্যনাথ। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী বলেছেন, গোটা বিশ্ব এখন প্রধানমন্ত্রী মোদীকে মুস্কিল আসান বলে মনে করেন। গোটা বিশ্বের কাছে ভারতের উন্নয়ন নজির গড়েছে বলে মন্তব্য করেছেন যোগী আদিত্যনাথ।
ভারত যে বড় বড় সংকটের মোকাবিলা অনায়াসে করতে পারে তা বুঝতে পেরেছে গোটা বিশ্ব। গত ৯ বছরে ভারত বিশ্বের দরবারে নিজের নতুন ভাবমূর্তি তৈরি করে ফেলেছে। অযোধ্যায় আয়োজত পোস্ট অফিসের একটি অনুষ্ঠানে এমনই বার্তা দিয়েছেন যোগী আদিত্যনাথ।

ফের প্রধানমন্ত্রী মোদীর প্রশংসায় যোগী আদিত্যনাথ। তিনি প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করে বলেছেন, গত কয়েক বছরে গোটা বিশ্বের দরবারে ভারতের ভাবমূর্তি বদলে গিয়েছে। ভারতীয়দের প্রতি গোটা বিশ্বের দৃষ্টিভঙ্গি বদলে গিয়েছে। গোটা বিশ্ব এখন প্রধানমন্ত্রী মোদীকে মুস্কিলআসান বলে মনে করছে।
বিশেষ করে করোনা পরিস্থিতিতে মোদী সরকার যেভাবে দক্ষতার সঙ্গে কাজ করেছে সেটা গোটা বিশ্বের নজর কেড়েছে। বিনামূল্যে করোনা টিকা প্রদান থেকে শুরু করে করোনা পরীক্ষা, বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে। দেশে ২২০ কোটি মানুষ টিকা পেয়েছেন। যা গোটা বিশ্বের কাছে নজিরবিহীন। সেকারণেই বারবার প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করে চলেছে গোটা বিশ্ব।
শুধু করোনা মোকাবিলাই নয় দেশের কৃষকদের উন্নয়নেও অনেক কাজ করেছে মোদী সরকার। দেশের কৃষকরা প্রধানমন্ত্রী কৃষক নিধি প্রকল্পের বিপুল সুবিধা পেয়েছেন। জনধন প্রকল্পে একাদিক উন্নয়নমূলক কাজ করেছে মোদী সরকার। করোনা কালে দেশের ৮০ কোটি মানুষ বিনামূল্যে রেশন পরিষেবার সুবিধা পেয়েছেন। দেশের গরিব মানুষের কল্যাণে একাধিক প্রকল্প চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।












Click it and Unblock the Notifications