Yogi Adityanath: স্বাধীনতা দিবসে বড় পরিকল্পনা যোগী সরকারের, পরিবেশ রক্ষায় ৩৫ কোটি গাছ লাগাবেন মুখ্যমন্ত্রী
স্বাধীনতা দিবসে বিশেষ কিছু পরিল্পনা করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার পরিবেশ রক্ষায় ব ড় উদ্যোগ নিয়েছেন তিনি। স্বাধীনতা দিবসের দিন ৩৫ কোটি চারাগাছ লাগাবেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
পরিবেশ রক্ষায় বড় সিদ্ধান্ত নিয়েেছ যোগী সরকার। উত্তর প্রদেশে সবুজায়নের উদ্যোগ নিয়েছে যোগী সরকার। ২০১৫ থেকে ২০২১ সালের মধ্যে ৭৯৪ স্কোয়ার কিলোমিটার পর্যান্ত বৃক্ষরোপন হয়েছে। ২০২৬-২৭ সালের মধ্যে রাজ্যে আরও সবুজায়নের উদ্যোগ নিয়েছে যোগী সরকার।

আগামী পাঁচ বছরে সবুজায়নের পরিকল্পনাও করে ফেলেছেন যোগী আদিত্যনাথ। তিনি জানিয়েছেন আগামী ৫ বছরে ১৭৫ কোটি চারাগাছ রোপন করার পরিকল্পনা রয়েছে যোগী সরকারের। এমনি আগামী ১ থেকে ৭ জুলাই পর্যন্ত রাজ্যজুড়ে বৃক্ষরোপন কর্মসূচি শুরু করেছেন যোগী আদিত্যনাথ।
এবারে বর্ষা অনেকটা দেরিতেই এসেছে রাজ্যে। তার জেরে তীব্র দহন অনুভূত হচ্ছে গোটা রাজ্যে। তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে উত্তর প্রদেশের একাদিক জায়গায়। জলবায়ু পরিবর্তনের কারণেই এই দহনের তীব্রতা বলে জানিয়েছেন আবহাওয়া বিদরা। সেকারণে বেশি করে গাছ লাগানো জরুরি বলে মনে করছেন তাঁরা।
পরিবেশ সচেতনতায় এবার তাই রাজ্যের সব জেলায় বৃক্ষরোপনের মেগা পরিকল্পনা নিয়েছে যোগী সরকার। পরিবেশ দিবস থেকেই শুরু হয়েছে বৃক্ষ রোপনের উদ্যোগ। জুলাই অগাস্ট মাস জুড়ে সেই বৃক্ষরোপন কর্মসূচি জারি রাখবেন যোগী আদিত্যনাথ। স্বাধীনতা দিবসকে সামনে রেখে েসই মেগা প্রকল্পের কর্মসূচি নিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications