Yogi Adityanath: উত্তর প্রদেশে বর্ণভিত্তিক আদমশুমারি? বড় সিদ্ধান্তের কথা জানালেন যোগী
Yogi Adityanath: প্রতিবেশী রাজ্যে জাত শুমারিতে বাধা উঠেছে সুপ্রিম কোর্টের নির্দেশে। এবার উত্তর প্রদেশেও জাত ভিত্তির শুমারির দাবি উঠেছে। তবে যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন সরকারের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, সেখানে জাতি ভিত্তিক আদাম শুমারির কোনও পরিকল্পনাই নেই।
রাজ্য বিধানসভায় সমাজবাদী পার্টির সদস্য সংগ্রাম সিং যাদবের প্রশ্নের লিখিত উত্তরে যোদী আদিত্যনাথ বলেছেন, কেন্দ্রই আদমশুমারি করার পরিকল্পনা করেছিল। এসপি সদস্যরা বিষয়টি রাজ্য বিধান পরিষদেও উত্থাপন করেন। সেখানে উপ মুখ্যমন্ত্রী কেশনপ্রসাদ মৌর্য বলেছেন এখনও পর্যন্ত তেমন কোনও পরিকল্পনা নেই।

উপ মুখ্যমন্ত্রী এসপিকে নিশানা করে বলেছেন, তারা ২০২৪-এর লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে জাত শুমারির বিষয়টি উত্থাপন করার চেষ্টা করছে। হাউসে এসপির সদস্যরা তোলপাড় করলেও, তাদের দাবি চেয়ার প্রত্যাখ্যান করে। তারপরেও শোরগোল চলতে থাকায় বিধান পরিষদের অধিবেশন ১৫ মিনিটের নজ্য মুলতুবি করে দেওয়া হয়।
উল্লেখ করা প্রয়োজন শুধু এসপিই নয়, বিএসপি এহং কংগ্রেসের মতো দলও উত্তর প্রদেশে বর্ণ ভিত্তিক আদমশুমারির দাবি করে আসছে। সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব বলেছেন, পরবর্তী লোকসভা নির্বাচনে বিষয়টিকে তারা অ্যাজেন্ডায় রাখবেন।
সমাজবাদী পার্টির নেতা সংগ্রাম সিং যাদব প্রশ্ন করেছেন, কেন এই সরকার জাত-ভিত্তিক আদমশুমারি করতে অনিচ্ছুক? কীসের ভয়? বিএসপির সুপ্রিমো রাজ্যের পাশাপাশি সারা দেশে জাত শুমারির দাবি তুলেছেন। তিনি আরও বলেছেন, বর্ণ শুমারি সামাজিক ন্যায়বিচার ও সামাজিক সমতার স্বার্থ।
বিজেপির তরফে বর্ণভিত্তিক শুমারির বিরোধিতা করা হলেও, সরকারে তাদের সমর্থনকারী দলগুলি এর সমর্থক বলে মনে করা হচ্ছে। নিষাদ পার্টি ও সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি সরকারকে এই ধরনের আদম শুমারি করার অনুরোধ করেছে।












Click it and Unblock the Notifications