Yogi Adityanath: ডিসেম্বর ২০২৪-এর মধ্যে শেষ করতে হবে গঙ্গা এক্সপ্রেসওয়ের কাজ! নির্দেশ যোগীর
উত্তর প্রদেশে পরিকাঠামো উন্নয়নে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা হচ্ছে। এর মধ্যে রয়েছে এক্সপ্রেসওয়ের একাধিক প্রকল্প। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ( Yogi Adityanath) উচ্চপর্যায়ের এক বৈঠকে রাজ্যে এক্সপ্রেসওয়েগুলির কাজের পর্যালোচনা করেন। তিনি শিল্প করিডর এবং প্রতিরক্ষা করিডরের কাজেরও পর্যালোচনা করেন। এব্যাপারে আধিকারিকদের নির্দেশ দেন।
সরকারি বিবৃতি অনুসারে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) ২০২৪-এর ডিসেম্বরের মধ্যে গঙ্গা এক্সপ্রেসওয়ে সম্পূর্ণ করার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, এই এক্সপ্রেসওয়ে বরাবর একটি শিল্প ক্লাস্টার তৈরি করা হবে। মুখ্যমন্ত্রী এব্যাপারে জায়গা পছন্দর করার নির্দেস দিয়েছেন আধিকারিকদের।

মুখ্যমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে গত পাঁচ বছরে উত্তর প্রদেশের সড়ক পরিকাঠামো উন্নয়নে নজিরবিহীন কাজ হয়েছে। ২০১৭ সাল পর্যন্ত যেখানে রাজ্যে মাত্র ২ টি এক্সপ্রেসওয়ে ছিল, এখন সেখানে ছটি এক্সপ্রেসওয়ে। ন্যাশনাল হাইওয়েও আগের তুলনায় দ্বিগুণ হয়েছে।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) বলেছেন, নতুন ভারতে নতুন উত্তর প্রদেশ এক্সপ্রেস প্রদেশ হিসেবে পরিচয় পাচ্ছে। তিনি বলেছেন, পূর্বাঞ্চল এবং বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়েগুলি ইতিমধ্যেই জাতির উদ্দেশে উৎসর্গ করা হয়েছে। অন্যদিকে গঙ্গা এক্সপ্রেসওয়ে এবং গোরক্ষপুর লিঙ্ক এক্সপ্রেসওয়ে বর্তমানে তৈরি করা হচ্ছে।

যোগী আদিত্যনাথ বলেছেন, মিরাট থেকে প্রয়াগরাজ সংযোগকারী গঙ্গা এক্সপ্রেসওয়ের জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করা হয়েছে। ২০২৪-এর ডিসেম্বরের মধ্যে এই এক্সপ্রেসওয়ে যাতে সাধারণ জনগণের জন্য খুলে দেওয়া যায় এবং সারা বিশ্বের ভক্তরা যাতে ২০২৫-এ প্রয়াগরাজ কুম্ভের সময় সুবিধা নিতে পারেন, তার জন্যও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী (Yogi Adityanath)।
প্রতিরক্ষা করিডর সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী (Yogi Adityanath) জানিয়েছেন, সেখানে বিনিয়োগের পরিমাণ ২১ হাজার কোটি টাকার বেশি। বড় কোম্পানিগুলি এই করিডরে তাদের ইউনিট স্থাপন করেছে। এর মধ্যে রয়েছে ব্রামহোস অ্যারোস্পেস, আদানি ডিফেন্স সিস্টেমের মতো সংস্থা। সরকারের কাছে নতুন প্রস্তাব এলে অবিলম্বে সেব্যাপারে সিদ্ধান্ত নিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।












Click it and Unblock the Notifications