Yogi Adityanath: বঙ্গের পঞ্চায়েত ভোটের হিংসাকে কটাক্ষ যোগীর, পাল্টা অখিলেশ

একটা সময় নির্বাচন মানেই ছিল গো বলয়ে হিংসা, সন্ত্রাসের চেনা চিত্রনাট্য। হিন্দি বলয়ের সেই ছবি এখন দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে। গত এক দশকের বেশি সময় ধরেই নির্বাচন মানেই বঙ্গ রাজনীতিতে লাগামহীন সন্ত্রাস, মৃত্যু মিছিল। আর হিংসার ভয়াবহতা। সদ্য হওয়া পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে হিংসার ভয়াবহ দৃশ্য দেখেছে গোটা দেশ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একের পর এক ভিডিও।

এই আবহে শুরু হয়েছে শাসক বিরোধী দলের তরজা। বঙ্গ রাজনীতির গণ্ডি ছাড়িয়ে জাতীয় রাজনীতির আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে বাংলার গ্রামের ভোট। এমনকি অন্য পশ্চিমবঙ্গের হিংসা এখন হাতিয়ার অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে। সম্প্রতি একটি সরকারি অনুষ্ঠান থেকে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটের হিংসা নিয়ে মুখ খুললেন যোগী আদিত্যনাথ।

যোগী

২০১৭ সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে উত্তর প্রদেশ জুড়ে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে বলে দাবি করেছেন যোগী আদিত্যনাথ। তিনি দাবি করেছেন বর্তমানে তাঁদের রাজ্য পঞ্চায়েত থেকে পুরসভা এমনকি বিধানসভা-লোকসভা আসনের ভোট হয় সম্পূর্ণ শান্তিপূর্ণ।

একটি সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, 'তিন মাস আগেই ৭৬০টি পৌরসভাতে ভোট হয়েছে। মোট ভোটার ছিলেন ৪.৫ কোটি। এই ভোটে কোথাও কোনও অশান্তি হয়নি, বুথ দখলের অভিযোগ উঠেনি, হিংসার ঘটনা ঘটেনি। এমনকি প্রাণহানির ঘটনাও ঘটেনি। আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি।'

যোগী

একইসঙ্গে যোগী বলেন, 'উত্তর প্রদেশ এমন একটা রাজ্য যেখানে শান্তিপূর্ণ ভোট হওয়া ছিল স্বপ্নের অতীত। ২০১৭ সালের আগে এই রাজ্যেও ভোটে হিংসার ছবি ধরা পড়ত। কিন্ত এখন সেসব অতীত। কারন সরকারের সদিচ্ছা।'

যোগীর এই বক্তব্য নিয়ে উত্তর প্রদেশের রাজনীতিতে শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রেসিডেন্ট অখিলেশ সিং যাদব বলেন, 'উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অনেক বেশি উদ্বিগ্ন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোট নিয়ে। অথচ বিজেপি সরকারের আমলে উত্তর প্রদেশে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন বন্ধ হয়ে গিয়েছে। বিরোধীদের ভোট লুঠ করা হয় এই রাজ্যের পঞ্চায়েত ভোটেও।

যোগী

লোক ভবনে একটি অনুষ্ঠান থেকে ৫১০ জন সরকারি আধিকারিকের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। যোগী বলেন, 'আমরা ক্ষমতায় আসার আগে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলাম। গত ছয় বছরে আমাদের সরকার ছয় লক্ষ যুবককে সরকারি চাকরিতে নিয়োগ করেছে।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+