Yogi Adityanath: উত্তর প্রদেশের বরাবাঁকিতে বাড়ি ধসে মৃত্যু! শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের

Yogi Adityanath: উত্তর প্রদেশের বরাবাঁকিতে বাড়ি ধসে মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করলে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর অফিস থেকে এব্যাপারে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী মৃতদের আত্মার শান্তি কামনা করেছেন।

মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ কার্য পরিচালনা করার নির্দেশ দিয়েছেন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া এবং তাঁদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

Yogi Adityanath

প্রসঙ্গত উত্তর প্রদেশের বরাবাঁকি জেলার ফতেপুরে কোতোয়ালি এলাকায় একটি তিনতলা ভবন ধসে পড়ে। সেই ঘটনায় দুজনের মৃত্যু হয়। এবং বেশ কয়েকজন আহত হন। একাধিক ব্যক্তি সেই ভেঙে পড়া অংশে আটকে রয়েছেন বলে আশঙ্কা উদ্ধারকারীদের।

বরাবাঁকির পুলিশ সুপার দীনেশ কুমার সিং সংবাদ মাধ্যমকে জানিয়েছেন মতৃত দুজন হলেন রোশনি বানো(২২) এবং হাকিমুদ্দিন (২৮)। দুজনই বরাবাঁকির ফতেপুরের বাসিন্দা। পুলিশ সুপার আরও জানিয়েছেন, বাড়ি ধসে পড়ার খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে যায় দমকল ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানরা।

উদ্ধারকারী দল সেখানে পৌঁছনোর পরে উদ্ধার কাজ শুরু করে। ১২ জনকে ধ্বংস স্তূপ থেকে বের করে আনা হয়। সবারই আঘাত গুরুতর বলে জানা গিয়েছে। তাঁদের সবাইকেই হাসপাতালে ভর্তি করানো হয়। আহতদের মধ্যে আটজনকে লখনৌয়ের কিং জর্জ মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে। দুজনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ভবনটি জরাজীর্ণ ছিল না। তারাই জানিয়েছেন, কয়েকবছর আগে বাড়িটি তৈরি করা হয়েছিল। তবে বাড়িটি ভেঙে পড়ার কারণ জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+