Yogi Adityanath: উত্তর প্রদেশ আর 'বিমারু' নয়, ১০ হাজার চাকরি প্রার্থীর হাতে নিয়োগ পত্র তুলে দিয়ে বার্তা যোগীর

উত্তর প্রদেশ আর বিমারু রাজ্য নেই। ১০ হাজার জনকে নিয়োগপত্র দিয়ে বার্তা দিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। স্বাস্থ্য দফতরের জন্য রোজগার মেলার আয়োজন করেছিল যোগী সরকার। সেই রোজগার মেলাতেই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ১০,০০০ জনের হাতে নিয়োগ পত্র তুলে দেন।

স্বাস্থ্য দফতরের প্রথম রোজগার মেলায় ১৮২ জনের হতে নিয়োগ পত্র তুলে দিয়েছিলেন তিনি। তারপরে আবার গত ১০ দুন ১৪৪২ জনের হাতে নিয়োগ পত্র তুলে দেন তিনি। সকলেই নার্স পদে নিয়োগ হয়েছেন। রাজ্যের স্বাস্থ্য দফতরের উন্ননে জোর দিয়েছেন যোগী আদিত্যনাথ। যাতে রাজ্যের কোনও স্বাস্থ্যকেন্দ্র চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের অভাব না থাকে সেদিকে নজর দিতে বলা হয়েছে।

Yogi Adityanath

লখনউয়ের লোক ভবনে নার্সদের হাতে নিয়োগ পত্র তুলে দিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, স্বচ্ছতার সঙ্গেই রাজ্য সরকার নিয়োগের কর্মযজ্ঞ চালাচ্ছে। রাজ্যর উন্নয়নে রাজ্যের উদ্যোমী যুবসমাজের এগিয়ে আসা জরুরি। তাঁদের উপরেই নির্ভর করছে রাজ্যের উন্নয়ন। আগের রাজ্য সরকারের সমালোচনা করে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, কাকা-ভাইপো দুজনে মিলে কেবল টাকা লুঠ করেছে। সরকারের একাধিক জায়গায় শূন্য পদ পড়ে রয়েছে তাতে নিয়োগ করা হয়নি।

উত্তর প্রদেশ এখন আর বিমারু রাজ্য নয়। উল্টে সক্ষম রাজ্যে পরিণত হয়েছে। বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তর প্রদেশ এই রাজ্যগুলিকে বিমারু রাজ্য বলে কটাক্ষ করা হত এতোদিন। এখন সেই কলঙ্কমুক্তি ঘটেছে উত্তর প্রদেশের। সব দিক দিয়েই রাজযের উন্নয়ন হচ্ছে বলে জানিয়েছেন যোগী আদিত্যনাথ। অর্থনৈতিক দিক থেকেও উত্তর পরদেশ অনেকটা এগিয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+