Yogi Adityanath: দরিদ্র মানুষের জমি দখলদার থেকে মুক্ত করার জন্য কঠোর নির্দেশ দিলেন যোগী আদিত্যনাথ
উত্তর প্রদেশে ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক কঠোর সিদ্ধান্ত নিচ্ছেন যোগী আদিত্যনাথ। দুনীর্তি-মাফিয়ারাজের বিরুদ্ধে প্রশাসনিক স্তরে ব্যবস্থা গ্রহণ করছেন গো বলয়ের বৃহত্তম রাজ্যের মুখ্যমন্ত্রী। এবার গরীব মানুষদের পাশে দাঁড়িয়ে অগ্রণী ভূমিকা নিলেন যোগী আদিত্যনাথ। এবার দরিদ্র মানুষের জমি দখলদার থেকে মুক্ত করার জন্য কঠোর নির্দেশ দিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী।
বিগত কয়েক বছর ধরেই রাজ্যের উন্নয়নে একের পর এক কঠোর সিদ্ধান্ত নিয়েছেন যোগী। এবার মাফিয়ারাজের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে উত্তর প্রদেশ সরকার। গরিব মানুষের জমি দখল করে সেখানে প্রোমোটিংয়ের কাজ বন্ধ করার জন্য বিশেষ ব্যবস্থা নিলেন যোগী।
গোরক্ষপুরে জমি বেআইনি দখলের বিষয়ে এক মহিলার অভিযোগের জবাবে যোগী আদিত্যনাথ সরকারি আধিকারিকদের কড়া নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার গোরক্ষপুরের মন্দিরের সভাকক্ষে জনতা দর্শন কর্মসূচিতে যোগ দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে এই বিষেয় একাধিক অভিযোগ জানান স্থানীয় বাসিন্দারা। প্রায় ২০০ জন সাধারণ মানুষের অভিযোগ শোনেন মুখ্যমন্ত্রী এবং তাঁদের ন্যায় বিচার দেওয়ার প্রতিশ্রুতি দেন। একের পর এক অভিযোগ শোনেন যোগী এবং সেই মতো সরকারি আধিকারিকদের নির্দেশ দেন।
প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা দরিদ্র ও দুর্বল শ্রেণী মাুষের জমির অবৈধ দখল মোকাবেলা করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন এবং তাদের জন্য দ্রুত বিচার দেওয়ার বিষয়ে আশ্বস্ত করেছেন। সেই সঙ্গে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রয়োজন অনুসারে প্রত্যেক ব্যক্তিকে আয়ূষ্মাণ হেলথ কার্ড দেওয়ার জন্য।

চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আবেদন করেন অনেক মানুষ। এই বিষয়ে মুখ্যমন্ত্রী আধিকারিকদের প্রয়োজন অনুসারে মানুষদের আর্থিক সাহায্য দেওয়ার জন্য নির্দেশ দেন।
এর আগে সোমবার সন্ধ্যায়, মুখ্যমন্ত্রী গোরক্ষপুর পৌর কর্পোরেশন ওয়ার্কিং কমিটির নবনির্বাচিত সদস্যদের সঙ্গেও বৈঠক করেন যোগী আদিত্যনাথ। নব নির্বাচিত সদস্যদের নাগরিক পরিষেবার তাত্পর্য সম্পর্কে অবহিত করেন। তিনি তাদের স্যানিটেশন এবং স্মার্ট সিটির মর্যাদায় শ্রেষ্ঠত্ব অর্জন করতে বলেন। মুখ্যমন্ত্রী আরও নির্দেশ দিয়েছেন যে পর্যাপ্ত তহবিল রয়েছে যা উন্নয়নমূলক কাজে সঠিকভাবে ব্যবহার করা উচিত।

এই বৈঠকে উপস্থিত ছিলেন পৌর কমিশনার গৌরব সোগরওয়ালও। তিনি মুখ্যমন্ত্রীর সামনে বলেন, গোরক্ষপুরকে জাতীয় ক্লিন এয়ার প্রজেক্টের (এনসিএপি) অধীনে অন্তর্ভুক্ত করা এবং শহরকে অত্যাধুনিক সরঞ্জাম উপহার দেওয়ায় শহরে স্যানিটেশন ব্যবস্থা শক্তিশালী হবে।












Click it and Unblock the Notifications