আত্মীয়দের টিকিট দিতে কোনও চাপ নয়! মন্ত্রীদের স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রী যোগীর

Up Nikay Chunav 2023: সামনেই উত্তরপ্রদেশে পুর-নির্বাচন। আর সেই নির্বাচনকে কেন্দ্র করে একেবারে ময়দানে নেমে পড়েছে বিজেপি।

ইতিমধ্যে পুর-নির্বাচনকে মাথায় রেখে একাধিক প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যোগী। এমনকি একাধিক পদক্ষেপ নিয়েছেনও। পাশাপাশি মন্ত্রীদের পুরোপুরি ভাবে নির্বাচনের প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়ার কথাও বলা হয়েছে। এমনকি খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মন্ত্রীদের বার্তা দিয়েছেন।

 মন্ত্রীদের স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রী যোগীর

আর তাতে তিনি কার্যত সতর্ক করে আত্মীয়দের টিকিট না দেওয়ার কথাই বলেছেন। এমনকি এই বিষয়ে চাপ সৃষ্টি যাতে না করা হয় সেই বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলছেন যোগ্য প্রার্থীকেই নির্বাচনের জন্যে বেছে নেওয়া হবে। তবে তা হবে অবশ্যই সবার সহমতির উপরেই।

নিজের জেলার পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও যাতে প্রার্থীরা জয় পায় তা নিশ্চিত করতে মন্ত্রীদের ঝাঁপিয়ে পড়ার কথা বলা হয়েছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁর বাড়িতেই সমস্ত মন্ত্রীদের নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন। যেখানে পুর নির্বাচনের প্রস্তুতি নিয়েই যাবতীয় বৈঠক হয়েছে।

ওই বৈঠকে মুখ্যমন্ত্রী যোগী ছাড়াও ছিলেন সে রাজ্যের বিজেপি সভাপতি ভুপেন্দ্র সিং এবং ধর্মপাল সিং সহ বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্ব। মুখ্যমন্ত্রী কার্যত মন্ত্রীদের সাবধান করে জানিয়েছেন, টিকিট দেওয়ার ক্ষেত্রে যাতে কোনও ক্ষোভ-বিক্ষোভ না হয় সে বিষয়ে সাবধান থাকার কথা বলা হয়েছে।

আর তা হলে সংশ্লিষ্ট মন্ত্রীই দায়ী থাকবেন বলে স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রয়োজনে দ্রুত কথা বলে সমাধানের কথাও বলা হয়েছে। নির্বাচনে কোনও গোষ্ঠী কোন্দল বরদারস্ত করা হবে না বলেও দাবি। সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে বলে জানিয়েছেন যোগী।

মন্ত্রী এবং দলের অন্যান্য সদস্যদের শুধু নগর নিগম নির্বাচনই নয়, নগর পালিকা এবং নগর পঞ্চায়েতে যে সমস্ত প্রার্থী দাঁড়াবেন তাঁদের জয়ও নিশ্চিত করতে হবে বলে স্পষ্ট নির্দেশ আদিত্যনাথের। আর তা করতে একেবারে কোমর বেঁধে নেমে পড়ার কথা বলা হয়েছে।

বিশেষ করে গত নির্বাচনে বিজেপি যে সমস্ত জায়গাতে হেরেছিল সেই সমস্ত জায়গাকে এখন থেকেই ফোকাস করার কথা বলা হয়েছে। এই নির্বাচন বিশেষ করে আরও গুরুত্বপূর্ণ কারণ বছর ঘুরলেই লোকসভা ভোট। এখন থেকেই বিজেপি ময়দানে নেমে পড়েছে। এই অবস্থায় প্রস্তুতি হিসাবেই উত্তরপ্রদেশের এই হাইভোল্টেজ ভোট খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+