Yogi Adityanath: যোগীর সিদ্ধান্তে আমূল বদলাবে উত্তরপ্রদেশ! রামমন্দির উদ্বোধনের আগে বড় পদক্ষেপ
Yogi Adityanath: ক্রমশ বদলাচ্ছে উত্তরপ্রদেশ। এক ট্রিলিয়ান ডলারের অর্থনীতি হিসাবে দেশের মধ্যে মডেল রাজ্য হিসাবে উত্তরপ্রদেশকে গড়তে চান যোগী। আর তাই একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার মধ্যে নাগরিক পরিষেবা থেকে শুরু করে একাধিক পরিকাঠামো উন্নয়নও রয়েছে এই তালিকায়। ইতিমধ্যে উত্তরপ্রদেশের 'মেকওভার' শুরু হয়ে গিয়েছে।
প্রাথমিক ভাবে রাজ্যের রাস্তাগুলিকে একেবারে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৬৩ টি জেলার ২৭৭ টি রাস্তা একেবারে বদলে ফেলার সিদ্ধান্ত যোগী সরকার (Yogi Adityanath) নিয়েছে। আর তা করতে ৩১৯ কোটিরও বেশি টাকা ইতিমধ্যে মঞ্জুর করা হয়েছে। মনে করা হচ্ছে প্রত্যেকটি রাস্তার জন্যে ৪০ লাখ টাকা করে খরচ হবে। বিপুল পরিমাণ এই টাকা মঞ্জুর হতেই কাজ শুরু হয়ে গিয়েছে বলে খবর।

মূলত এই কাজ আগ্রা, বারাণসী, অযোধ্যা, প্রয়াগরাজ, লখনউ, সাহারানপুর, মিরাট, গাজিয়াবাদ, ঝাঁসি এবং গোরখপুর সহ আরও আরও একাধিক জেলায় শুরু হয়েছে। বিশেষ করে যে সমস্ত গ্রামীণ এলাকার রাস্তার মান খুবই খারাপ, দীর্ঘদিন সারাই করা হয়নি এমন রাস্তাগুলির কাজ আগে করা হবে।
ধীরে ধীরে বড় এবং ছোট রাস্তাগুলিও একেবারে ঢেলে সারাই করা হবে। এমনটাই সিদ্ধান্ত (Yogi Adityanath) নেওয়া হয়েছে। ধীরে ধীরে অন্যান্য আরও বেশ কয়েকটি জেলার রাস্তাগুলিকে সারানো হবে বলে সিদ্ধান্ত যোগী সরকারের (Yogi Adityanath)।
বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PmModi)। আর সেই উপলক্ষ্যে দেশ-বিদেশ থেকে বহু মানুষ অযোধ্যা আসবেন।
এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রামমন্দিরের উদ্বোধন উপলক্ষে ইতিমধ্যে সে রাজ্যের সমস্ত হোটেলের বুকিংয়ের চাহিদা ব্যাপক ভাবে বেড়ে গিয়েছে। বাড়তি টাকা দিয়েও মিলছে না ঘর। আর সেদিকে তাকিয়ে উত্তরপ্রদেশজুড়ে (Yogi Adityanath) একেবারে উন্নয়নের কর্মযজ্ঞ চালাচ্ছেন যোগী আদিত্যনাথ।












Click it and Unblock the Notifications