উন্নয়নের নতুন দিশা! দু'সপ্তাহেই 'State Capital Region' তৈরি করবে যোগী সরকার
উত্তরপ্রদেশ জুড়ে চলছে উন্নয়নের কর্মযজ্ঞ! কৃষি থেকে পর্যটন! শিল্প থেকে পরিবহণ সবেতেই দ্রুত গতিতে এগোচ্ছে যোগী রাজ্য। এবার আরও এক যুগান্তকারী পদক্ষেপ। রাজধানী লখনউ এবং আশেপাশের জেলাকে নিয়ে 'State Capital Region' (SCR) তৈরি করা হবে।
এজন্যে দু'সপ্তাহের চূড়ান্ত সময়সীমা আধিকারিকদের বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই কাজ শেষ হলে যুগান্তকারী পরিবর্তন ঘটবে বলে আশা।

কেন গঠন হবে এসসিআর?
শুধু তাই নয়, এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, রাজধানী হিসাবে লখনউয়ের সক্ষমতা বাড়ানোর জন্য SCR গঠন করা প্রয়োজন। আশেপাশের জেলাগুলিতে ক্রমশ জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অনেক ক্ষেত্রেই একাধিক অভিযোগ উঠে আসছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। শুধু তাই নয়, অপরিকল্পিত উন্নয়নের একাধিক অভিযোগও উঠে এসেছে বলে দাবি তাঁর। এই অবস্থায় State Capital Region' অর্থাৎ SCR তৈরি করাটাই এর সমাধান বলে মনে করছেন যোগী।

বারানসি এবং অযোধ্যার উন্নয়নের খোঁজ নেন যোগী
অন্যদিকে বারানসি এবং অযোধ্যার উন্নয়নের বিষয়েও আধিকারিকদের কাছ থেকে খোঁজ নেন যোগী আদিত্যনাথ। সম্প্রতি রাজধানী লখনউতে আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। আর সেখানেই এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, প্রধানমন্ত্রীর ভিশন অনুসারে, আজ প্রাচীন কাশী শহর 'প্রকৃতি, সংস্কৃতি এবং অ্যাডভেঞ্চারের' সঙ্গম হয়ে উঠছে। শুধু তাই নয়, যেভাবে কাজ চলছে তাতে আশেপাশের জেলাগুলিতেই সম্ভাবনার জায়গা তৈরি হয়েছে বলে জানিয়েছেন যোগী।

ইন্টিগ্রেটেড রিজিওনাল ডেভেলোপমেন্টের উপর জোর
তবে এই মুহূর্তে ইন্টিগ্রেটেড রিজিওনাল ডেভেলোপমেন্টের প্ল্যানিংয়ের উপর জোর দেওয়ার কথা বলছেন যোগী আদিত্যনাথ। পাশাপাশি বারাণসী এবং আশেপাশের এলাকাগুলি তো বটেই, জেলাগুলি যেমন ভাদোহি, গাজিপুর, বালিয়া, চান্দৌলিকে সংযুক্ত করে NCR-এর আদলে একটি সমন্বিত উন্নয়ন পরিকল্পনা তৈরি করার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী আদিত্যনাথ। আর তা তৈরি হলে সর্বস্তরে মানুষের কাছে উন্নইয়ন পৌঁছবে বলে মনে করছেন যোগী সরকার।

মডেল রাজ্য গড়ে ওঠার পথে উত্তরপ্রদেশ
উত্তরপ্রদেশের আমূল পরিবর্তন করার পণ করেছেন যোগী আদিত্যনাথ সরকার। গ্রামীণ এলাকার উন্নয়নের পাশাপাশি শহরাঞ্চলের উন্নয়নেও জোর দিয়েছেন তিনি। তার জন্য তৈরি করা হয়েছে উত্তর প্রদেশ টাউনশিপ পলিসি ২০২৩। আর এই পলিসির মাধ্যমে একেবারে নগরোন্নয়নে জোর দেওয়ার কথা বলা হয়েছে। আর এর মাধ্যমেই সমস্ত রাজ্যকে পিছনে ফেলে মডেল রাজ্যে পরিণত হবে যোগীর উত্তরপ্রদেশ।

ট্র্যাফিক আরও উন্নতি করার কথা
অন্যদিকে যোগীর নজরে ট্র্যাফিক ম্যানেজমেন্ট সিস্টেম! মুখ্যমন্ত্রী বলেন, লখনউয়ের পাশাপাশি, বেনারস, অযোধ্যা, মথুরা-বৃন্দাবনের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্যটন স্থানগুলিতে ট্র্যাফিক ব্যবস্থা একটি বড় চ্যালেঞ্জ। রাজধানীতে জিআইএস ট্রাফিক ম্যানেজমেন্টের কথাও উঠে এসেছে মুখ্যমন্ত্রী আদিত্যনাথের কথাতে।












Click it and Unblock the Notifications