Yogi Adityanath: লক্ষ্য রাজস্ব সংগ্রহ বৃদ্ধি! নতুন উৎস তৈরির আহ্বান যোগীর
রাজ্য জুড়ে চলছে উন্নয়ন। হচ্ছে একের পর এক এক্সপ্রেসওয়ে। প্রয়োজন লক্ষ কোটির বিনিয়োগের। সেই জন্য রাজ্যের জিএসটি ও ভ্যাট থেকে ১.৫০ লক্ষ কোটি টাকা লক্ষ্য বেধে দিলেন মুখ্যমন্ত্রী। যোগী আদিত্যনাথ ( Yogi Adityanath) বলেছেন, রাজ্যে প্রচুর সম্ভাবনা রয়েছে। রাজস্ব সংগ্রহ বাড়ানোর জন্য নতুন উৎস তৈরির চেষ্টা করা উচিত।
চলতি বছরে রাজ্যের রাজস্ব প্রাপ্তির পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী ও রাজ্যের অর্থমন্ত্রী জিএসটি, ভ্যাট, আফগারি, স্ট্যাম্প, রেজিস্ট্রেশন, পরিবহণ, ভূমি রাজস্ব দফতরের রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রাগুলি পর্যালোচনা করেন। রাজ্যে কর বহির্ভূত রাজস্ব বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে এখনও পর্যন্ত এর সংগ্রহ সন্তোষজনক রয়েছে।

মুখ্যমন্ত্রী ( Yogi Adityanath) সেই বৈঠকে বলেছেন, রাজস্ব চুরি জাতীয় ক্ষতি। কর ফাঁকির পরিণতি সম্পর্কে সচেতনতা বাড়ানোর ওপরে জোর দেন তিনি। অভিযানে যাওয়ার আগে পর্যাপ্ত তথ্য সংগ্রহের ওপরে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে উত্তর প্রদেশে ৪৬০০০ কোটি টাকার বেশি রাজস্ব সংগ্রহ করা হয়েছে।
এর মধ্যে রয়েছে জিএসটি ও ভ্যাট থেকে প্রাপ্ত ২৬ হাজার কোটি টাকা, আফগারি থেকে ১০ হাজার কোটি, স্ট্যাম্প ও রেজিস্ট্রেশন থেকে ৬ হাজার কোটি, পরিবহণ থেকে ২৪০০ কোটি টাকারও বেশি। মুখ্যমন্ত্রী রাজ্যের রাজস্ব বিভাগের কর্মীদের কাজে খুশি। তিমনি বলেছেন, দলগুলি দক্ষতার সঙ্গে কাজ করায় সরকার কার্যকরভাবে কর ফআঁকি রোধ করতে সক্ষম হয়েছে।

মুখ্যমন্ত্রী ( Yogi Adityanath) রাজস্ব সংগ্রহ বাড়াতে ফিল্ড অফিসারদের স্পষ্ট লক্ষ্য দেওয়ার কথা বলেছেন। যা প্রতি সপ্তাহে ও মাসে পর্যালোচান করা হবে। মুখ্যমন্ত্রী বলেছেন, তিনি প্রতি ত্রৈমাসিকে এই কাজের পর্যালোচনা করবেন। মুখ্যমন্ত্রী অবৈধ মদ তৈরি ও বিক্রিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।












Click it and Unblock the Notifications