১০ হাজার কোটি বরাদ্দে উত্তরপ্রদেশে তৈরি হচ্ছে ‘পিএম মিত্র’ টেক্সটাইল পার্ক! উদ্যোগী যোগী

উত্তরপ্রদেশের গর্ব ফেরাতে উদ্যোগী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি রাজ্যে রাজধানী লখনউয়ের অদূরে ১০০০ একর জায়গা জুড়ে তৈরি করতে চলেছে 'পিএম মিত্র' মেগা টেক্সটাইল পার্ক! টেক্সটাইল জগতে আলোড়ন তুলবে কেন্দ্রের পিএম মেগা ইন্টিগ্রেটেড টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল বা পিএম মিত্র স্কিমের অধীনে তৈরি এই পার্ক।

উত্তরপ্রদেশের যোগী সরকার সম্প্রতি কেন্দ্রের সঙ্গে এই বিষয়ক মউ স্বাক্ষর করেছে। এবার যোগী আদিত্যনাথ জানিয়ে দিলেন, তিনি ১০ হাজার কোটি টাকা বরাদ্দে টেক্সটাইল পার্ক গড়ে তুলতে চলেছেন। উত্তরপ্রদেশের লখনউ শহরের অদূরে মহিয়াবাদের আট্টারি গ্রামে পিপিপি মডেলে এই পার্ক তৈরি হবে।

Image of yogi adityanath

ওই আট্টারি গ্রাম ২০ নম্বর জাতীয় সড়ক ও ২০ নম্বর রাজ্য সরক থেকে ২০ কিলোমিটারের মধ্যে অবস্থিত। যোগাযোগ মাধ্যম অনেক উন্নত। লখনউ থেকে সীতাপুর ও হারোডির মধ্যে হাজার একর জায়গাজুড়ে টেক্সটাইল পার্ক স্থাপনের পরিকল্পনা করা হয়েছে।

এই হাজার একর বিস্তৃত টেক্সটাইল পার্ক স্থাপনের জন্য গত এপ্রিলে লখনউয়ের লোক ভবনে ভারত সরকারের সঙ্গে একটি মউ স্বাক্ষর করে যোগী আদিত্যনাথ সরকার। উত্তরপ্রদেশের যোগী প্রশাসন পিএম মেগা ইন্টিগ্রেটেড টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল বা পিএম মিত্র স্কিমের সুবিধা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

image of yogi adityanath in a meeting

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি মডেলে এই পার্কের উন্নয়ন করা হব। ইতিমধ্যে ৫০০০ কোটি ব্যয়ে পরিকাঠামো নির্মাণের কাজ শুরু হয়েছে। কেন্দ্রের এই কর্মসূচি রূপায়ণের ফলে উত্তরপ্রদেশের প্রাচীন গৌরব পুনরুদ্ধার করা সম্ভব হবে বলে তিনি জানান।

উত্তরপ্রদেশের যোগী সরকার রাজ্যকে নতুন করে সাজাতে চাইছে। সেইরূপ পদক্ষেপ নিতে শুরু করেছেন তিনি। তারই একটা অঙ্গ হল দেশের টেক্সটাইল হাব। একটি সমৃদ্ধ ইতিহাস থাকা সত্ত্বেও কানপুরের মতো জেলাগুলি বস্ত্র শিল্পে উজ্জ্বলতা হারিয়েছে। একের পর এক কারখানা বন্ধ হয়ে গিয়েছে। ফলে তাঁত এবং পাওয়ারলুম শিল্পগুলি ভেঙে পড়ছে। সেই গর্ব আবার ফেরাতে চান যোগী।

image of yogi adityanath in a public meeting

গত ছয় বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গিকে কাজে লাগিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তা পুনরুদ্ধারের চেষ্টা করছেন। তাঁর প্রচেষ্টার ফলে লক্ষ কোটি টাকারও বেশি মূল্যের বিনিয়োগের প্রস্তাব পেয়েছে উত্তরপ্রদেশ। নতুন নতুন প্রোগ্রামে নির্দিষ্ট সময়ের মধ্যে ১০ লক্ষ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ আনতে এগিয়েছে উত্তরপ্রদেশ। যোগী আমলে উত্তরপ্রদেশে উদ্যোগপতিদের জন্য সবথেকে অনুকূল পরিবেশ রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+