Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন লড়বেন না অযোধ্যা থেকে, ঠিক হয়ে গেল কেন্দ্রের নাম

জল্পনার অবসান। অযোধ্যা বা মথুরা নয়। গোরক্ষপুর কেন্দ্র থেকেই উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে লড়বেন বিদায়ী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কয়েক দিন ধরেই জল্পনা চলছিল, তিনি নিজের কেন্দ্র ছেড়ে অন্য কোনও আসন থেকে নির্বাচনে লড়তে পারেন। জোরালোভাবে উঠে এসেছিল অযোধ্যা ও মথুরার নাম।

আদিত্যনাথ উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে দাঁড়াচ্ছেন কোথায়?

তবে আজ বিজেপি প্রার্থীদের নামের যে তালিকা প্রকাশ করেছে তাতে দেখা গিয়েছে, গোরক্ষপুর থেকেই লড়বেন আদিত্যনাথ। সাত দফায় বিধানসভা নির্বাচন হবে উত্তরপ্রদেশে। প্রথম দফার ভোট ১০ ফেব্রুয়ারি। আজই বিজেপি প্রার্থীদের প্রথম তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় ৯৫ জন প্রার্থীর নাম রয়েছে। প্রথম ও দ্বিতীয় দফার ভোটের সিংহভাগ প্রার্থীর নাম প্রকাশ করা হলেও সকলেরই নজর ছিল বিদায়ী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কেন্দ্রটির দিকে। তবে তিনি গোরক্ষপুর শহর বিধানসভা আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। এই কেন্দ্রটিতে ভোট হবে ষষ্ঠ দফায় ৩ মার্চ। উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য লড়বেন প্রয়াগরাজের সিরাথু থেকে।

কয়েকজন বিদায়ী মন্ত্রী ও বিধায়কদের দল ছাড়ার আবহেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকেই উত্তরপ্রদেশ বিধানসভার নির্বাচনের প্রার্থীদের নাম চূড়ান্ত হয়েছে। কেশব প্রসাদ মৌর্য বলেছেন, ১৭২টি আসন নিয়ে এখনও অবধি যে আলোচনা হয়েছে তা যথেষ্ট ফলপ্রসূ। আসন্ন বিধানসভা নির্বাচনে জনতার রায় নিয়ে ফের দারুণ জয় পেতে চলেছে বিজেপি। মোদী, অমিত শাহ, রাজনাথ সিং ছাড়াও ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, যোগী আদিত্যনাথ, কেশব প্রসাদ মৌর্য, অনুরাগ ঠাকুর, ধর্মেন্দ্র প্রধান প্রমুখ।

উত্তরপ্রদেশে বর্তমান বিজেপি সরকারের প্রতি ক্ষোভ উগড়়ে দিয়ে দল ছেড়েছেন তিন মন্ত্রী। দলিত, পিছড়ে বর্গদের প্রতি সরকারের মনোভাব, বিশেষ করে সামাজিক বঞ্চনার অভিযোগ এনে তাঁরা ক্ষোভ প্রকাশ করেছেন। বিধানসভা ভোটের আগে এই অস্বস্তি কাটাতে মরিয়া যোগী সরকারও। গোরক্ষপুরের একটি দলিত পরিবারে গিয়ে মধ্যাহ্নভোজ সেরেছেন খোদ আদিত্যনাথ। যোগী সরকারের দুই দলত্যাগী মন্ত্রী স্বামী প্রসাদ মৌর্য ও ধরম সিং সাইনি সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছেন। দল ছেড়েছেন বিজেপির ১০ বিধায়ক ও সহযোগী আপনা দলের ১ বিধায়ক। আরও ভাঙনের সম্ভাবনাও রয়েছে। যদিও যোগী নিজে দাবি করেছেন, তাঁর সরকার সমাজের প্রতি সমদৃষ্টি রেখে উন্নয়নের কাজ করেছে। এদিকে, নির্বাচনের আগে বিভিন্ন জনমত সমীক্ষাতেও মিলেছে ফের বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ারই ইঙ্গিত।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+