Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Yogi Adityanath: রাজ্যে এখন অর্থের অভাব নেই! উত্তর প্রদেশ এখন রাজস্ব-উদ্বৃত্ত, বললেন যোগী

Yogi Adityanath: উত্তর প্রদেশ একটি রাজস্ব উদ্বৃত্ত রাজ্য। এই রাজ্যে এখন অর্থের অভাব নেই। এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি আরও বলেছেন গত নয় বছরে বারাণসীর ইতিহাসে উন্নয়নের একটি অধ্যায় লেখা হয়েছে।

বারাণসীর সার্কিট হাউস অডিটোরিয়ামে নব নির্বাচিত কাউন্সিলরদের সঙ্গে কথা বলার সময় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জনসাধারণের সমস্যাগুলি অগ্রাধিকারের ভিত্তিতে সমাধান নিশ্চিত করতে বলেছেন। বিশ্বের অন্যতম প্রাচীন শহর বারাণসীর প্রতিনিধিত্ব করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Yogi Adityanath

তিনি (Yogi Adityanath) বলেছেন চলতি আর্থিক বছরে বারাণসীর জন্য ৮৩৭ কোটি টাকার বাজেট ছিল। সেই কারণে প্রথমবারের মতো বারাণসী পুর কর্পোরেশনের জনগণ বিজেপিতে বিপুল ভোটে জয়ী করেছে। মুখ্যমন্ত্রী বলেছেন, ২০১৬-১৭ সালে উত্তর প্রদেশ সরকারের বাজেট ছিল ৩ লক্ষ কোটি টাকা যা এখন দ্বিগুণের বেশি বেড়ে ৭ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে।

মুখ্যমন্ত্রী মিউনিসিপ্যাল কর্পোরেশনকে স্বনির্ভর করার পাশাপাশি উন্নয়নমূলক প্রক্রিয়ায় বেসরকারি ক্ষেত্রের অংশগ্রহণের ওপরে বিশেষ জোর দিয়েছেন। তিনি চলতি আর্থিক বছরে পুর কর্পোরেশনের বাজেট ৮৩৭ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫০০ কোটি টাকা করার প্রয়োজনীয়তার ওপরে জোর দিয়েছেন। এজন্য তিনি আধিকারিকদের উপায় বের করার নির্দেশ দিয়েছেন।

মুখ্যমন্ত্রী (Yogi Adityanath) বলেছেন, কাউন্সিলরদের নাগরিকদের সঙ্গে বসতে হবে। তাদের সমস্যগুলি শুনতে হবে। শহরকে প্ল্যাস্টিক মুক্ত করার আহ্বানও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি এব্যাপারে নিষেধাজ্ঞা কঠোরভাবে কার্যকর করতে জনসচেতনতা বাড়াতে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+