Yogi Adityanath: পরিবেশ রক্ষায় নয়া উদ্যোগ যোগী সরকারের, ৩৫ কোটি বৃক্ষ রোপনের উদ্যোগ রাজ্য জুড়ে
পরিবেশ রক্ষায় নয়া উদ্যোগ নিয়েছে যোগী সরকার। এবার গোটা রাজ্যে বন মহোৎসবে ৩৫ কোটি গাছ রোপন করা হবে। ইতিমধ্যেই তিনি তার জন্য রাজ্যের সব সরকারি দফতরে নির্দেশিকা জারি করেছেন। আগামী ২২ জুলাই রাজ্য জুড়ে বন মহোৎসব উদযাপন করা হবে।
তার আগেই প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন যোগী সরকার। সেকারণেই সেদিন রাজ্যে ৩৫ কোটি বৃক্ষ রোপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই নিয়ে রাজ্যের সব সরকারি আধিকারীকদের সঙ্গে বিশেষ বৈঠক করেছেন যোগী আদিত্যনাথ। উত্তর প্রদেশকে পরিবেশ বান্ধব করে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছেন তিনি।

উত্তর প্রদেশকে পরিবেশবান্ধব করে গড়ে তুলতে চাইছেন যোগী আদিত্যনাথ। উন্নয়নের কাজ যেমন হচ্ছে যেমন শিল্পস্থাপনের উপযোগী করে গড়ে তোলা হচ্ছে উত্তর প্রদেশকে। ঠিক সেই ভাবেই উত্তর প্রদেশের সবুজায়নেও জোর দিয়েছেন তিনি। আগামী ২২ জুলাই সেকারণে রাজ্য জুড়ে এলাহি আয়োজন করা হয়েছে বন মহোৎসবের। গত বছরেও বন মহোৎসবে রেকর্ড পরিমানে বৃক্ষরোপন করে নজির গড়েছিল যোগী সরকার।
ঠিক সেই একই ভাবে এইবছরও বড় করে বন মহোৎসব উদযাপনের পরিকল্পনা করেছেন যোগী আদিত্যনাথ। সেদিন যাতে গোটা রাজ্য জুড়ে বন মহোৎসব উদযাপন করা হয় েসদিকে জোর দিয়েছেন তিনি। রাজ্য সরকারি দফতরগুলির পাশাপাশি, স্কুল-কলেজ-শিক্ষাপ্রতিষ্ঠান সহ পাড়ায় পাড়ায় বৃক্ষরোপনের পরিকল্পনা নিয়েছেন মুখ্যমন্ত্রী। পরিবেশ রক্ষার বার্তা নিয়ে সেদিন পাড়ায় পড়ায় শোভা যাত্রা করা হবে। স্কুল-কলেজের পড়ুয়ারা অংশ নেবেন সেই শোভা যাত্রায়।












Click it and Unblock the Notifications