ভাই-বোনে মিলে যুবাদের হাতে বন্দুক দিয়েছে, পুরভোটের আগে বিরোধীদের নিশানা যোগীর
শিয়রে উত্তর প্রদেশের পুরসভা নির্বাচন। তারই প্রচারে তৎপর এখন যোগী আদিত্যনাথ। রাজ্যের একাধিক পুরসভা এলাকায় প্রচারে আসছেন তিনি। তারই একটি প্রচারে বিরোধীদের তীব্র নিশানা করেছেন তিনি। মায়াবতী-অখিলেশকে নিশানা করে যোগী বলেছেন, ভাই-বোনে মিলে যুবাদের হাতে বন্দুক তুলে দিয়েছে।
আগামী ৪ এবং ১১ মে উত্তর প্রদেশে দুই দফায় পুরভোট হবে। তারই প্রচারে বারাণসীতে একটি সভায় তিনি আগের সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন। উত্তর প্রদেশের গুণ্ডারাজের তকমা যে সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টিই এনে দিয়েছিল তা নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি।

যোগী আদিত্যনাথ অখিলেশ যাদব এবং মায়াবতীকে সরাসরি নিশানা করে বলেছেন, তাঁরা এতদিন উত্তর প্রদেশে শাসনের নামে যুবাদের হাতে্ কেবল অস্ত্র তুলে দিয়েছে। সেখানে বিজেপি সরকার এসে যুবদারে হাতে ২ কোটি ট্যাবলেট তুলে দিয়েছে। যা তাঁদের জীবনে এগিয়ে যেতে সহায়তা করবে।
িতনি আরও বলেছেন আস্ফালণের থেকে উন্নয়নকেই বেশি গুরুত্ব দিয়েছে বিজেপি সরকার। রাজ্যের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্ব পূর্ণ ভূমিকা নিয়েছে রাজ্য সরকার। মোরাদাবাদে আরেকটি জনসভায় যোগী দািব করেছেন রাজ্যে আর মাফিয়া রাজ বলে কিছু নেই।

কোনও রকম প্রতারণা, রাহাজানি, ডাকাতি, লুঠ, অপহরণের জায়গা আর নেই উত্তর প্রদেশে। রাজ্যের চেহারা আমূল বদলে গিয়েছে বিজেপি সরকার আসার পর থেকেই। আগে মাফিয়ারা প্রকাশ্যে রাস্তায় বুক ফুলিয়ে ঘুরে বেড়াত। তাঁদের মনে কোনও ভয় থাকত না।
মোরাদাবাদে একটা সময়ে কঁাসার বাণিজ্য থমকে গিয়েছিল। বিজেপি সরকার আসার পর মোরাদাবাদের সেই শিল্প আবার ঘুরে দাঁড়িয়েছে। নতুন করে শিল্পের দিক থেকে উন্নতির জায়গায় পৌঁছে গিয়েছে রাজ্য। মানুষ শান্তিতে নিরাপদে রাস্তায় বেরোতে পাচ্ছেন। প্রাণ হাতে নিয়ে বেরোতে হচ্ছে না তাঁেদর। জমি মাফিয়াদের দৌরাত্ম আর নেই।












Click it and Unblock the Notifications