Yogi Adityanath: 'উত্তর প্রদেশে গরিব মানুষের উন্নয়নে খুশি নন অনেকেই', বিরোধীদের নিশানা যোগীর
রাজ্যের উন্নয়ন হচ্ছে। গরিব মানুষের আয় বাড়ছে। তাঁরা সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পাচ্ছেন। কর্মসংস্থান পাচ্ছেন। রাজ্যের গরিব মানুষের উন্নয়ন নাকি অনেকেই পছন্দ করছেন না। নাম না করে বিরোধীদের নিশানা করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
৬২৯ কোটি টাকার প্রকল্পের শিলান্যাসের অনুষ্ঠানে গিয়েছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। তাতে একাধিক নাগরিক পরিশষেবার প্রকল্প িছল। সেই অনুষ্ঠানে যোগ দিয়েই বিরোধীদের নিশানা করেছেন তিনি। যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন রাজ্যের গরিব মানুষের উন্নয়ন সহ্য করতে পারছেন কয়েক জন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাহায্যে উত্তর প্রদেশে গরিব মানুষের যে উন্নয়ন হচ্ছে সেটা তাঁরা মেনে নিতে পারছেন না।

যোগী আদিত্যনাথ বলেছেন, ২০১৭ সালের আগে ভারতের এই জনপ্রিয়তম রাজ্য উত্তর প্রদেশের কোনও পরিচিতি ছিল না। তার একমাত্র কারণ ছিল পরিবারবাদ, জাতপাতের ভেদাভেদ, মাফিয়া রাজ এবং দুর্নীতি। কিন্তু উত্তর প্রদেশের মানুষ এখন তাঁদের সকলকে উপড়ে ফেলে দিয়েছেন।
যোগী দাবি করেেছন প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে উত্তর প্রদেশে এখন উন্নয়ন এবং দেশপ্রেমের জোয়ার এসেছে। কিন্তু রাজ্যে এখনও কিছু মানুষ রয়েছেন যাঁরা এই উন্নয়নের ধারা পছন্দ করছেন না। তাঁরা চান না গরিব মানুষের উন্নয়ন হোক। তাঁরা চান না গরিব মানুষ উন্নতমানের জীবন যাপন করুন।
রাজ্যে যে কর্মসংস্থানের সুযোগ বাড়ছে। কৃষক এবং যুবাদের আয়ের পথ তৈরি হচ্ছে সেটা চাননা এই সব লোকেরা। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন রাজ্যের মানুষের উন্নয়ন হলে তাঁরা মাথা নত করে থাকবেন না সেটা বুঝতে পেরেই তাঁরা এই উন্নয়নে খুশি হচ্ছেন না। কিন্তু উত্তর প্রদেশের ডবল ইঞ্জিন সরকার সব কা সাথ সবকা বিকাশে বিশ্বাসী এবং সেই পথেই হাঁটছে এবং হাঁটবে বলে বিরোধীদের নিশানা করেছেন যোগী আদিত্যনাথ।












Click it and Unblock the Notifications