Yogi Adityanath: জাতপাতের ভেদাভেদ তৈরি করে দেশকে দুর্বল করছেন এক শ্রেণির মানুষ, আক্রমণ যোগীর
ভেদাভেদের রাজনীতি করছে বিরোধীরা। এমনই অভিযোগ করে সরব হলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নাম না করে বিরোধীদের নিশানা করে তিনি বলেছেন, জাতপাতের রাজনীতি করছেন যাঁরা তাঁরা দেশকে দুর্বল করে ফেলছেন।
জাতি ভিত্তিক জনগণনার দাবি জানিয়েছে বিএসপি। তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন যোগী আদিত্যনাথ। তার প্রেক্ষিতেই তিনি বলেছেন, যাঁরা এই সব জাতপাতের ভেদাভেদের তৈরি করার চেষ্টা করছেন তাঁরাও দেশকে দুর্বল করে দিচ্ছেন বলে অভিযোগ করেছেন যোগী আদিত্যনাথ।

প্রসঙ্গত উল্লেখ্য বিহার প্রথম জাতি ভিত্তিক জনগণনা করেছে। কংগ্রেসের পক্ষ থেকে প্রথম জাতিভিত্তিক জনগণনার দাবি তোলা হয়। তারই সমালোচনা করে এই মন্তব্য করেছেন যোগী আদিত্যনাথ। তিনি সরকারে আসার পর উত্তর প্রদেশের যে উন্নয়ন হয়েছে তা আগে কোনও সরকার করে উঠতে পারেনি।
তিনি বিরোধীদের নিশানা করে বলেছেন গত ৪০ বছরে উত্তর প্রদেশে ৫০ হাজার শিশুর মৃত্যু হয়েছে এসেফ্যালাইটিসে। সেই সংখ্যা এখন প্রায় নেই পর্যায়ে চলে গিয়েছে। গত কয়েক বছরে রাজ্যে এনসেফ্যালাইটিসে শিশু মৃত্যুর ঘটনা প্রায় ঘটেইনি বলে দাবি করেছেন যোগী আদিত্যনাথ।












Click it and Unblock the Notifications