Yogi Adityanath: যাঁরা একটা সময়ে অযোধ্যা এড়িয়ে যেতেন তাঁরাই এখন আসতে চাইছেন, বিরোধীদের কটাক্ষ যোগীর

অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধন নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলি যে তরজা শুরু করেছে তাকে তীব্র আক্রমণ করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি কটাক্ষ করে বলেছেন, যাঁরা এতোদিন অযোধ্যায় আসতে চাইতেন না। অযোধ্যা এড়িয়ে চলতেন, তাঁরা এখন অযোধ্যায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছন।

এবং তাঁরাই অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনের আমন্ত্রণ না পাওয়ার অভিযোগ করছেন। প্রসঙ্গত উল্লেখ্য গতকাল শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে অভিযোগ করেছিলেন তঁাকে অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনের আমন্ত্রণ পাঠানো হয়নি। তবে তিনি আমন্ত্রণের অপেক্ষা করেন না। আমন্ত্রণ না পেলেও তিনি চলে যাবেন সেখানে। কেউ তাঁকে আটকাতে পারবেন না।

Yogi Adityanath

পাল্টা উদ্ধব ঠাকরেকে নিশানা করে অযোধ্যার রাম মন্দিরের প্রধান পুজারি বলেছিলেন, সেদিন কেবল তাঁরাই উপস্থিত থাকতে পারবেন সেখানে যাঁদের আমন্ত্রণ পাঠানো হয়েছে। শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে এই নিয়ে অকারণে বিতর্ক তৈরি করতে চাইছেন বলে অভিযোগ করেছিলেন তিনি।

পাল্টা যোগী আদিত্যনাথ তাই নিয়ে সরব হয়েেছন। প্রসঙ্গত উল্লেখ্য বামেরা ইতিমধ্যেই অযোধ্যার রাম মন্দির উদ্বোধনে উপস্থিত থাকবেন না বলে জানিয়েছেন। তাঁদের অভিযোগ বিজেপি রাম মন্দিরের উদ্বোধনকে রাজনৈতিক রং দিচ্ছে সেকারণে তাঁরা যোগ দেবেন না অনুষ্ঠানে। তার পাল্টা জবাবে বিজেপি বলেছে আমন্ত্রণপত্র সকলকে পাঠানো হয়েছে। কেবলমাত্র যাঁদের শ্রীরাম চাইবেন তাঁরাই হাজির হবেন। আবার এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার জািনয়েছেন তিনি কোনও আমন্ত্রণপত্র হাতে পাননি। তবে অযোধ্যার রাম মন্দিরে যাওয়ার কোনও আগ্রহ তাঁর নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+