নয়া সংসদ ভবনের উদ্বোধন বয়কট নিয়ে তীব্র আক্রমণ যোগীর, বিরোধীদের দায়িত্বজ্ঞানহীন বলে কটাক্ষ
নয়া সংসদ ভবনের উদ্বোধন বয়কট করেছে বিরোধীরা। দায়িত্বজ্ঞানহীন আচরণ বলে পাল্টা আক্রমণ যোগী আদিত্যনাথের। টুইটে বিরোধীদের তীব্র আক্রমণ করে যোগী আদিত্যনাথ বলেছেন, যেখানে নয়া সংসদ ভবন তৈরি করে ইতিহাস তৈরি করেছে মোদী সরকার।
গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে সেদিকে। সেখানে বিরোধীরা এই নিয়ে রাজনীতি করে নিজের দেশকেই অপমান করছে বলে নিশানা করেছেন যোগী। আগামী ২৮ মে নয়া সংসদ ভবনের উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কিন্তু সেই উদ্বোধনি অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিয়েছে ১৯টি বিরোধী দল।

এই নিয়ে সুপ্রিম কোর্টে পর্যন্ত মামলা হয়েছে। বিরোধীরা অভিযোগ করেছে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না জানিয়ে তাঁকে অপমান করেছে মোদী সরকার। সংসদীয় গণতন্ত্রে রাষ্ট্রপতিরই সংসদ ভবনের উদ্বোধন করার কথা। কারণ তিনিই দেশের সর্বোচ্চ পদাধিকারী। এমনই দাবি করে নয়া সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করেছে ১৯টি বিরোধী রাজনৈতিক দল।

প্রথমে তৃণমূল কংগ্রেস বয়কটের কথা ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করেছিল। তারপরে তাতে স্বাক্ষর করে বয়কটের সিদ্ধান্ত ঘোষণা করেছে কংগ্রেস, জেডিইউ, আরজেডি, এনসিপি, শিবসেনা, জেডিএস, ডিএমকে সহ ১৯টি অবিজেপি দল। তবে ওয়াইএসআর কংগ্রেস এবং বিজেডি অনুষ্ঠানে যোগ দেবে বলে জানিয়েছে। এই নিয়ে শাসক বিরোধী তুমুল টানা পোড়েন চলছে।
বিরোধীদের এই সিদ্ধান্তকে নিশানা করেেছন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি অভিযোগ করেছেন নয়া সংসদ ভবনের উদ্বোধনের জন্য একদিকে গোটা বিশ্ব যেখানে তাকিয়ে রয়েছে মোদী সরকারের দিকে ঠিক অপরদিকে বিরোধীরা সেই অনুষ্ঠান বয়কট করে গোটা বিশ্বের কাছে দেশকে ছোট করছে।
এদিকে বিরোধিদের বিরোিধতার মধ্যেও একের পর এক চমক তৈরি করতে ব্যস্ত মোদী সরকার। নয়া সংসদ ভবনের উদ্বোধনের িদনেই ৭৫ টাকার কয়েন প্রকাশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের পক্ষ থেকে গতকাল ঘোষণা করা হয়েছে সেকথা। স্বাধীনতার ৭৫ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতেই এই উদ্যোগ বলে জানিয়েছে কেন্দ্র।












Click it and Unblock the Notifications