Yogi Adityanath: লক্ষ্য উত্তর প্রদেশে বিপুল বিনিয়োগ! NRI-দের উৎসাহিত করতে প্রকল্প যোগী আদিত্যনাথের
উত্তর প্রদেশ জুড়ে চলছে উন্নয়নের যজ্ঞ। বিপুল পরিমাণ দেশি-বিদেশি বিনিয়োগও হয়েছে কিংবা হচ্ছে। বড় সংস্থা কিংবা কনসোর্টিয়ামের পাশাপাশি বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি করতে যোগী আদিত্যনাথের ( Yogi Adityanath) নেতৃত্বাধীন উত্তর প্রদেশ সরকার এনআইআই-দেরও উৎসাহিত করছে।
রাজ্য সরকার পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগের জন্য অনাবাসীদের কাছে যাচ্ছে। এব্যাপারে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী (Yogi Adityanath) বলেছেন, এইসব প্রকল্পগুলি কেবল জন্মভূমির প্রতি অনাবাসীদের শিকড়কে শক্তিশালী করবে না, রাজ্যের অগ্রগতিকে ত্বরান্বিত করবে।

গত কয়েক বছর ধরে উত্তর প্রদেশ সরকার আমেরিকা, সংযুক্ত আরব আমীর শাহি, ওমান, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জার্মানি, রাশিয়া ইংল্যান্ডের মতো দেশগুলিতে থাকা প্রবাসীদের সঙ্গে যোগাযোগ গড়ে তুলেছে।
উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) সরকার মাতৃভূমি প্রকল্প চালু করেছে। যেখানে বিদেশে বসবাসকারী রাজ্যের প্রবাসীদের পরিকাঠামো উন্নয়নে বিনিয়োগে উৎসাহিত করা হয়েছে। এই প্রকল্পের অধীনে রাজ্য সরকার জমির পাশাপাশি প্রকল্প ব্যয়ের ৪০ শতাংশ বহন করবে। বাকি খরচ দেবেন এনআরআইরা।

মাতৃভূমি প্রকল্প চালু করার সময়, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) উত্তর প্রদেশে বিনিয়োগে উৎসাহী মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী এনআরআইদের সঙ্গে আলাপ করেছিলেন। অনাবাসী ভারতীয়রা সেই সময় মুখ্যমন্ত্রীকে বিনিয়োগের আশ্বাসও দিয়েছিলেন।
এব্যাপারে উল্লেখ করা প্রয়োজন উত্তর প্রদেশ গ্লোবাল ইনভেস্টরস সামিট ২০২৩-এ সরকারি ও বেসরকারি বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের প্রস্তাব ছিল ৩৫ ট্রিলিয়নের। আগামী কয়েকমাসের মধ্যে রাজ্যে ১০ ট্রিলিয়নের উন্নয়নের প্রক্রিয়া চালু করত এবং উত্তর প্রদেশকে দেশের প্রথম ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যমাত্রা নিয়েছেন যোগী আদিত্যনাথ।












Click it and Unblock the Notifications