Yogi Adityanath: শ্রীরাম আর শ্রীকৃষ্ণের অস্তিত্বকে অস্বীকার করে কংগ্রেস, রাহুলের দলকে তীব্র আক্রমণ যোগীর
যোগী আদিত্যনাথ সরাসরি কংগ্রেসকে নিশানা করেছেন। তিনি অভিযোগ করেছেন কংগ্রেস শ্রীকৃষ্ণ এবং শ্রীরামে বিশ্বাস করে না। মধ্যপ্রদেশে নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে সরাসরি কংগ্রেসকে নিশানা করেছেন তিনি। এতোদিন ধরে ব্রিটিশদের দাসত্ব করেছে তারা।
দেশ পরাধীনতার শঙ্খলমুক্ত হওয়ার পর দেশকে নক্সাল, মাওবাদী আর দুর্নীতি দিয়েছে তারা। যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন স্বাধীনতার পরেও দেশকে পরাধীনতার দিকেই এগিয়ে নিয়ে গিয়েছে তারা। দেশবাসীকে দাসত্বে শৃঙ্খল থেকে মুক্ত করতে চায়নি তারা। একমাত্র বিজেবিই বাবরকে মাথাতুলে স্বনির্ভর করে গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এতোদিন ধরে কংগ্রেস কেবল গোটা েদশকে দুর্নীতি কালিমায় লিপ্ত করে গিয়েছে।

মধ্যপ্রদেশের নির্বাচনী প্রচারে অযোধ্যার প্রসঙ্গ টেনে যোগী বলেছেন এবারে মধ্যপ্রদেশে রাম ভক্ত আর রাম বিরোধীদের মধ্যে লড়াই হবে। অযোধ্যার প্রসঙ্গ টেনে যোগী দাবি করেছেন উত্তর প্রদেশে বিজেপি সরকার আসার পরেই ৫০০ বছরের অযোধ্যার বিতর্কের অবসান হয়েছে। আর কয়েকদিন পরেই রামমন্দিরের উদ্বোধন হবে। তিনি অভিযোগ করেছেন কংগ্রেস বারবার দেশের ইতিহাসকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছে।
কংগ্রেস আকবরকে মহান রাজা বলে ইতিহাস বইয়ে দেখিয়েছে। তারা ভুলে গিয়েছিলেন মহারানা প্রতাপের কথা। বিজেপি এসেই মহারানা প্রতাপ আর ছত্রপতি শিবাজিকে ইতিহাসে বড় করে দেখিয়েছে। কংগ্রেসের মনোভাব এর থেকেই স্পষ্ট। তাদের কাছে দাসত্বই বড় কথা।












Click it and Unblock the Notifications