Yogi Adityanath: সমস্যার সমাধান বিজেপিই করতে পারে, ভোপালে নির্বাচনী প্রচারে ফের কংগ্রেসকে নিশানা যোগীর
মধ্যপ্রদেশে নির্বাচনী প্রচারে গিয়ে ফের কংগ্রেসকে নিশানা করলেন যোগী আদিত্যনাথ। তিনি সরাসরি কংগ্রেসকে নিশানা করেছেন। তিিন অভিযোগ করেছেন কংগ্রেসই সব সমস্যার কারণ। আর সব সমস্যার সমাধান বিেজপি।
মধ্যপ্রদেশের পান্নায় বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে গিয়েছিলেন যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন বিজেপি ক্ষমতায় আসার পর সমস্যা সামাধানে বেশি আগ্রহ দেখিয়েছে সমস্যাকে গুরুত্ব দেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার আসার পর থেকে তৎপর হয়েছিল মোদী সরকার।

যোগী দাবি করেছেন যোগ্য জনপ্রতিনিধির নির্বাচনে সেকারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একমাত্র যোগ্য জনপ্রতিনিধিই সেই এলাকার উন্নয়ন ঘটাতে পারে। কংগ্রেস সরকারের সময়ে পান্নায় মেডিকেল কলেজ হতে পারে সেটা কেউ ভাবতে পারেনি। সরাসরি রাহুল গান্ধীকে নিশানা করে যোগী বলেছেন, গত লোকসভা নির্বাচনে কংগ্রেস হারবে জেনে পালিয়ে গিয়েছিলেন রাহুল গান্ধী।
রাগার কেদারনাথ সফরকেও কটাক্ষ করেছেন যোগী। কয়েকদিন আগে কেদারনাথে গিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সেখানে ভক্তদের প্রসাদ বিলি করতে দেখা িগয়েছিল তাঁকে। কেদারনাথে আবার বিজেপি সাংসদ বরুণ গান্ধীর সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠক করেছেন রাহুল। যদিও সম্পর্কে দুজনেই দুই ভাই। বিজেপিতে বরুণের পয়েন্ট অনেকটাই কমেছে সেকারণে এই বৈঠককে সকলে সহজভাবে ভাবতে নারাজ। যদিও যোগী এই নিয়ে কটাক্ষ করে বলেছেন রাহুল এখন যতই কেজারনাথে যান মোদী সরকার কেদারনাথ কাশী বিশ্বনাথ ধামের চেহারা বদলে দিয়েছেন।












Click it and Unblock the Notifications