Ayodhya Deepotsav 2023: ২১ লাখ প্রদীপে আলোকিত হবে 'রাম-নগরী', পরিকল্পনা জানালেন যোগী

Ayodhya Deepotsav 2023: সামনেই আলোর উৎসব। দিপাবলীতে মেতে উঠবে দেশ। আর এই উৎসব এবারও বিশেষ ভাবে পালিত হতে চলেছে অযোধ্যায়। গত ২০১৭ সাল থেকেই অযোধ্যায় একেবারে ধূমধাম করে পালিত হয় দিপাবলী। তবে আরও বিশেষ ভাবে সে রাজ্যে গুরুত্বপূর্ণ হতে চলেছে। জানুয়ারিতেই রামলালা প্রতিষ্ঠিত হতে চলেছে নির্মিত রামমন্দিরে।

আর এই বিষয়টিকে মায়থায় রেখেই দীপাবলির (Ayodhya Deepotsav 2023) জন্য বিশেষ প্রস্তুতি নিচ্ছে যোগী সরকার (Yogi)। জানা যাচ্ছে, ২১ লাখ প্রদীপে আলোকিত হবে অবধপুরী। আর তা আরও এক বিশ্ব রেকর্ড হবে। সম্প্রতি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উচ্চপর্যায়ের একটি বৈঠক করেছেন। যেখানে বেশ কয়েকটি বিষয় নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা হয়েছে।

Ayodhya Deepotsav 2023

বিশেষ করে সামনেই দীপোৎসব (Ayodhya Deepotsav 2023), হনুমান জয়ন্তী, দীপাবলি, ছট পূজা, দেব দীপাবলি সহ একাধিক উৎসব রয়েছে। আর তা কীভাবে সুষ্ঠ এবং সুন্দর ভাবে করা যায় সে বিষয়েই বিস্তারিত আলোচনা হয়েছে। এমনটাই জানা গিয়েছে। একই সঙ্গে সুরক্ষা সহ সমস্ত বিষয়কে মাথায় রেখে পুলিশকে যাবতীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন যোগী আদিত্যনাথ। পাশাপাশি স্পর্শকাতর জায়গাগুলিতে বাড়তি নিরাপত্তাকর্মী মোতায়েনের নির্দেশও আধিকারিকদের দিয়েছেন মুখ্যমন্ত্রী।

যোগী বলেন, দীপোৎসব (Ayodhya Deepotsav 2023) আমাদের চিরন্তন একটি ঐতিহ্য। ১৪ বছর বনে থাকার পর ভগবান শ্রী রাম, মা সীতা এবং লক্ষ্মণ অযোধ্যায় প্রত্যাবর্তনের একটি পবিত্র স্মৃতি হিসাবে দীপোৎসব পালন করা হয়। আর এই বিষয়কে মাথায় রেখেই সরজু নদীর ধারে বিশেষ আরোতিরও আয়োজন করা হবে বলে জানিয়েছেন যোগী।

মুখ্যমন্ত্রী জানান, ৪টি দেশ ও ২৪টি রাজ্যের রামলীলা মঞ্চস্থ হবে। আর এই অনুষ্ঠানের দিকে গোটা বিশ্বের নজর রয়েছে। অযোধ্যার প্রত্যেকটি কোনার মানুষ যাতে বিশেষ এই সমারোহের সাক্ষী থাকতে পারে সেজন্যে বিশেষ ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন যোগী। একই সঙ্গে মানুষ যাতে সরাসরি এই অনুষ্ঠান চাক্ষুষ করতে পারে সেজন্যে বিশেষ ব্যবস্থা করা হচ্ছে বলেও জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+