উত্তরপ্রদেশ স্কিম বাস্তবায়নে এক নম্বরে! সরকারের কৃতিত্বের তালিকা প্রকাশ যোগী আদিত্যনাথের

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী য়োগী আদিত্যনাথ বিধানসভায় বিরোধীদের প্রশ্নের জবাবে সরকারের সাফল্যগুলি তালিকাভুক্ত করেছেন।

উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার তরতরিয়ে এগিয়ে চলেছে বিভিন্ন ক্ষেত্রে। শুধু স্কিম বাস্তবায়নেই তারা এক নম্বরে নয়, বিভিন্ন উৎপাদন ক্ষেত্রেও যোগী সরকার এক নম্বর স্থান ধরে রেখে দিয়েছ। সম্প্রতি বিধানসভায় বিজেপি সরকারের কৃতিত্বের তালিকা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

আখ উৎপাদন ও উজ্জলা যোজনা

আখ উৎপাদন ও উজ্জলা যোজনা

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, উত্তরপ্রদেশ আখ উৎপাদনে দেশের মধ্যে এক নম্বরে রয়েছে। উজ্জলা যোজনা বাস্তবায়নেও এক নম্বরে রয়েছে যোগী সরকার। বিধানসভায় এক রিপোর্ট তিনি জানান, উজ্জলার অধীনে এ পর্যন্ত রাজ্যের ১.৭৪ কোটি পরিবারকে বিনামূল্যে রান্নার গ্যাস সংযোগ দেওয়া হয়েছে।

দেশের মধ্যে পরিকল্পনা বাস্তবায়নে এক নম্বরে

দেশের মধ্যে পরিকল্পনা বাস্তবায়নে এক নম্বরে

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী য়োগী আদিত্যনাথ বিধানসভায় বিরোধীদের প্রশ্নের জবাবে সরকারের সাফল্যগুলি তালিকাভুক্ত করেছেন। তিনি বলেন, উত্তরপ্রদেশ সরকার দেশের মধ্যে পরিকল্পনা বাস্তবায়নে এক নম্বরে রয়েছে। সেইসঙ্গে যোগী আদিত্যনাথ আরও জানিয়েছেন আরও বেশ কয়েকটি ক্ষেত্রে উত্তরপ্রদেশ এক নম্বরে রয়েছে।

ভাতা দেওয়ার ক্ষেত্রেও এক নম্বরে উত্তরপ্রদেশ

ভাতা দেওয়ার ক্ষেত্রেও এক নম্বরে উত্তরপ্রদেশ

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁর তৈরি রিপোর্টে জানিয়েছেন, উত্তরপ্রদেশ এক্সপ্রেসওয়ে নির্মাণ, রাজ্যের শ্রমিক ও বিক্রেতাদের রক্ষণাবেক্ষণে ভাতা দেওয়ার ক্ষেত্রেও এক নম্বরে রয়েছে। অটন পেনশন যোজনা এবং প্রধানমন্ত্রী জীবন জ্যোতি যোজনার সুবিধা দেওয়ার ক্ষেত্রেও রাজ্য এক নম্বরে রয়েছে।

ডিবিটি-র মাধ্যমে অর্থপ্রদানের ক্ষেত্রেও এক নম্বরে

ডিবিটি-র মাধ্যমে অর্থপ্রদানের ক্ষেত্রেও এক নম্বরে

মুখ্যমন্ত্রী জানান, উত্তরপ্রদেশ এমএসএমই-র ৯৬ লক্ষ ইউনিট রয়েছে, যা দেশের সর্বোচ্চ, রাজ্যের শিল্পভিত্তি হিসেবে কাজ করছে এই ৯৬ লক্ষ এমএসএমই ইউনিট। মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন, উত্তরপ্রদেশ কৃষি উপকরণগুলিতে কৃষকদের প্রদেয় অনুদানে ডিবিটি-র মাধ্যমে অর্থপ্রদানের ক্ষেত্রেও এক নম্বরে রয়েছে।

উত্তরপ্রদেশে দেশের সর্বোচ্চসংখ্যক মেডিকেল কলেজ

উত্তরপ্রদেশে দেশের সর্বোচ্চসংখ্যক মেডিকেল কলেজ

যোগী আদিত্যনাথ বিধানসভায় জানান, উত্তরপ্রদেশ দেশের সর্বোচ্চসংখ্যক মেডিকেল কলেজ তৈরি করেছে। এক জেলা একটি মেডিকেল কলেজ লক্ষ্যের দিকে অগ্রসর হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ দেশের খাদ্যশস্য উৎপাদনে এবং দরিদ্রদের টয়লেট দেওয়ার ক্ষেত্রেও এক নম্বরে রয়েছে।

প্রধানমন্ত্রী আবাস যোজনা বাস্তবায়নের ক্ষেত্রেও শীর্ষে

প্রধানমন্ত্রী আবাস যোজনা বাস্তবায়নের ক্ষেত্রেও শীর্ষে

উত্তরপ্রদেশ হল দেশের প্রথম রাজ্য যেটি মানব-বন্যপ্রাণী সংঘর্ষকে বিপর্যয় হিসেবে ঘোষণা করেছে। উন্নয়ন নীতি বাস্তবায়নে প্রথম রাজ্য হিসেবে উঠে এসেছে উত্তরপ্রদেশ। মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্য প্রধানমন্ত্রী আবাস যোজনা বাস্তবায়নের ক্ষেত্রেও শীর্ষে রয়েছে, রাজ্যের গ্রামীণ ও শহরে ১২.৭৭ লক্ষ দরিদ্র মামুষকে কোনও বৈষম্য ছাড়াই একটি করে ঘর দেওয়া হয়েছে। এছাড়া স্বাস্থ্য নীতি বাস্তবায়নেও দেশের মধ্যে এক নম্বরে রয়েছে উত্তরপ্রদেশ।

জাতি, গোষ্ঠী, ধর্ম নিয়ে কোনও বৈষম্য হয়নি এ রাজ্যে

জাতি, গোষ্ঠী, ধর্ম নিয়ে কোনও বৈষম্য হয়নি এ রাজ্যে

যোগী আদিত্যনাথ জানিয়েছেন, এছাড়া ই-প্রসিকিউশন সিস্টেম ব্যবহারে উত্তরপ্রদেশ এক নম্বরে। দুধ উৎপাদনেও ইউপি এক নম্বর রাজ্য হয়েছে। তিনি বলেছিলেন, এখনও পর্যন্ত ৫০.৩৩ লক্ষেরও বেশি ঘর দরিদ্রদের জন্য উপলব্ধ করা হয়েছে। জাতি, গোষ্ঠী, ধর্ম নিয়ে কোনও বৈষম্য হয়নি এ রাজ্যে।

যে সমস্ত স্কিম এক নম্বরে

যে সমস্ত স্কিম এক নম্বরে

  • আখ উৎপাদন
  • উজ্জ্বলা যোজনা
  • এক্সপ্রেসওয়ে
  • স্ব-তহবিল প্রকল্প
  • অটল পেনশন
  • প্রধানমন্ত্রী জীবন জ্যোতি
  • এমএসএমই
  • মেডিকেল কলেজ নির্মাণ
  • খাদ্য উৎপাদন
  • ওডিএফ স্কিম
  • ই-প্রসিকিউশন সিস্টেম
  • দুধ উৎপাদন

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+