কড়া নজরদারিতে আইনশৃঙ্খলা, রাজ্যের সব জেলা নিরাপদ, বললেন যোগী আদিত্যনাথ

রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে। সবজেলাই নিরাপদ বললেন যোগী আদিত্যনাথ। আতিক আহমেদ হত্যাকাণ্ডের পর থেকে রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। কিন্তু সঙ্গে সঙ্গে কড়া হাতে পরিস্থিতি মোকাবিলা করেন তিনি এবং সব জেলার আইন প্রশাসন কড়া হাতে নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে দাবি করেছেন।

রাজ্যে সুশাসন কায়েম হয়েছে যোগী আদিত্যনাথ আসার পর। আগে উত্তর প্রদেশকে মাফিয়ারাজ, গুণ্ডারাজ বলা হত। কিন্তু গত ৬ বছরে রাজ্যের আইন প্রশাসন কড়া হাতে নিয়ন্ত্রণ করছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজ্যের সব জেলার পরিস্থিতি এখন অত্যন্ত নিরাপদ বলে দাবি করেছেন তিনি।

আইনশৃঙ্খলা নিয়ে বার্তা যোগী আদিত্যনাথের

রাজ্যের প্রতিটি জেলা প্রতিটি নিরাপদে রয়েছে। রাজ্যের প্রতিটি জনপদ রয়েছে নিরাপদে। এখন মানুষ সন্ধের পরেও নিরাপদে বেরোতে পারেন বলে দাবি করেছেন যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন এতদিন উত্তর প্রদেশ মানে দাঙ্গা আর হিংসার কেন্দ্র ছিল। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছে উত্তর প্রদেশ। এখন আর কথায় কথায় দাঙ্গা হয় না উত্তর প্রদেশে। হয়না অশান্তিও। গুণ্ডারাজ অস্তাচলে গিয়েছে। রাজ্যে আইনের শাসন কায়েম হয়েছে বলে দাবি করেছেন যোগী আদিত্যনাথ।

রাজ্যের সব বিমানবন্দর এবং হাইওয়ে এখন নিরাপদ। কড়া নজরদারি চলছে সব জায়গায়। আতিক আহমেদ হত্যাকাণ্ডের পর গোটা রাজ্যে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। প্রয়াগরাজে সঙ্গে সঙ্গে ১৪৪ ধারা জারি করেছিল যোগী সরকার। সেই সঙ্গে রাজ্যের কোথাও যাতে কোনও রকম গুজব না ছড়ায় তার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই সঙ্গে রাজ্যবাসীকেও অনুরোধ জানিয়েছিলেন তিনি যে কোনও গুজবে বা প্ররোচনায় যাতে কান না দেন।

এদিকে আতিক হত্যাকাণ্ডের পরেই উচ্চ পর্যায়ের তদন্তকমিটি গঠন করে যোগী সরকার। স্বরাষ্ট্র সচিব এবং উচ্চ পদস্থ পুলিশ আধিকারীকদের নিয়ে কড়া হাতে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দিয়েছিলেন তিনি। ঘটনার পরেই তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে সিট গঠন করার পাশাপাশি বিচারবিভাগীয় কমিশনও গঠন করে দিয়েছেন যোগী আদিত্যনাথ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+