Yogi Adityanath: থমকে থাকা আবাসনগুলির কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নিল যোগী সরকার
প্রত্যেক মধ্যবিত্ত মানুষেরই স্বপ্ন নিজের একটা ছোট্ট আস্তানা তৈরি করা। সারাজীবনের কষ্টার্জিত অর্থ তাঁরা সেই আস্তানা তৈরিতে খরচ করে থাকেন। কিন্তু সেই আস্তানার কাজ যখন থমকে যায় তখন হতাশা তৈরি হয় তাঁদের মধ্যে।
সেকারণে এবার দিল্লি এনসিআরে থমকে থাকা আবাসন প্রকল্পগুলির কাজ দ্রুত শেষ করার জন্য উদ্যোগী হয়েছেন যোগী সরকার। যাঁরা ফ্ল্যাটের জন্য টাকা দিয়েছেন কিন্তু এখনও ফ্ল্যাট হাতে পাননি সেই সব সমস্যা সমাধানে উদ্যোগী হয়েছেন যোগী।

যোগীর মন্ত্রিসভা মঙ্গলবার একটি প্রস্তাব পাস করেছে যাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দিল্লি এনসিআরে ফান্ডের অভাবে যেসব আবাসন প্রকল্পগুলির কাজ আটকে রয়েছে সেগুলি গ্রুত শেষ করতে হবে। দিল্লি এন সিআর, নয়ডা, গ্রেটার নয়ডা সহ একাধিক জায়গায় থমকে রয়েছে একাধিক কাজ।
উত্তর প্রদেশ রিয়েল এস্টেট রেগুলেশন অথরিটি এবার থেকে পুরো বিষয়গুলি খতিয়ে দেখবে। কোন আবাসন িনর্মাণের কাজ কেন আটকে রয়েছে। কেন সেগুলি হ্যান্ড ওভার করা যাচ্ছে না। ফান্ডের অভাব না আইনি জটিলতা সবটাই খতিয়ে দেখা হবে। মধ্যবিত্তদের জন্য একাধিক প্রকল্প তৈরি করা হয়েছে।
সব সমস্যা খতিয়ে দেখার জন্য নীতি আয়োগের ১৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। মধ্যবিত্তদের জন্য বিশেষ করে আবাসন তৈরির পরিকল্পনা নিয়েছে যোগী সরকার। স্বল্প মূল্যে তাঁদের ঘর পাইয়ে দিতেই এই উদ্যোগ নিয়েছে যোগী সরকার। সেকারণেই আরও বেশি করে আবাসন তৈরির উপরে নজর দিয়েছে তারা।












Click it and Unblock the Notifications