Yogi Adityanath: গোরক্ষপুরের উন্নয়নে ৬ কোটি টাকার প্রকল্প, ভিত্তি প্রস্তর স্থাপন করলেন যোগী আদিত্যনাথ

গোরক্ষপুর থেকে দাঁড়িয়ই জিতেছিলেন তিনি। সেই গোরক্ষপুরকে সুন্দর করে সাজিয়ে তোলার গুরুদায়িত্ব এখন তাঁর হাতে। গতকাল গোরক্ষপুরের জন্য ৬ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

গোরক্ষপুরে ভারতি বিহার কলোনিতে একটি মিনি স্পোর্টস কমপ্লেক্স তৈরি করা হবে। ৬.১৮ কোটি টাকা খরচ করে সেই স্পোর্টস কমপ্লেক্সটি তৈরি করা হবে। তার ভিত্তি প্রস্তর ইতিমধ্যেই স্থাপন করে ফেলেছেন যোগী আদিত্যনাথ। এছাড়া গোরক্ষপুরে ৬টি জায়গায় কল্যাণ মণ্ডপম নামে ম্যারেজ হল তৈরির কথাও ঘোষণা করেছেন তিনি।

Yogi Adityanath

এছাড়াও ৪২টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন যোগী আদিত্যনাথ। সেগুলি তৈরি করতে খরচ হবে ৭২ কোটি টাকা। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে রামগড় তাল রিং রোড। যেটি তৈরি করতে খরচ পড়বে ৪৪.১৩ কোটি টাকা। এছাড়া শরাঞ্চলে বিয়ের অনুষ্ঠানের জন্য ম্যারেজ হল তৈরির কথাও ঘোষণা করেছেন তিনি। শহরের ৬টি জায়গায় সরকার ম্যারেজ হল তৈরি করে ভাড়া দেবে। তাতে শহরবাসীর সমস্যা অনেকটা হলেও লঘু হবে।

গরিব মানুষেরাও কম টাকায় সেই ম্যারেজ হলের সুবিধা নিতে পারবেন। সেই ম্যারেজ হল গুলিতে থাকার ব্যবস্থাও থাকবে। অর্থাৎ বিয়ের অনুষ্ঠানে যে অতিথিরা আসেন তাঁদের থাকার বন্দোবস্তও করা যাবে। সেই সঙ্গে ২৫০ থেকে ৩০০ লোকের খাওয়ার ব্যবস্থা থাকবে। এক থেকে দেড় কোটি টাকা খরচ করে এই ম্যারেজ হলগুলি তৈরি করা হবে। গোরক্ষপুরে খেলোয়ারদের জন্য মিনি স্টেডিয়াম তৈরি করা হচ্ছে। সেই সঙ্গে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়ামও তৈরি করা হবে। সেটি তৈরি করতে ১৫০ কোটি টাকা খরচ পড়বে।

মিনি স্টেডিয়ামে থাকবে ৩০০ মিটারের সিন্থেটিক ট্র্যাক। একটি বাস্কেটবল কোর্ট। একটি ইন্ডোর ব্যাডমিন্টনকোর্ট, একটি লন টেনিস কোর্ট, একটি ভলিবল কোর্ট, একটি টেবিল টেনিস কোর্ট, একটি রাইফেল শ্যুটিং কোর্ট, ক্রিকেটের নেট প্র্যাক্টিসের জায়গা। এবং একটি হল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+