Yogi Adityanath: সপা সরকার হানাদারদের স্মৃতি রক্ষা করেছে! ‘ইন্ডিয়া’কে কটাক্ষ যোগীর
উত্তরপ্রদেশের পূর্বতন সমাজবাদী পার্টির সরকারকে নিশানা করলেন যোগী আদিত্যনাথ। তিনি বলেন, পূর্বের সরকার হানাদারদের স্মৃতি রক্ষা করেছে। এদিন তিনি বিরোধী দলগুলিকে নিযে গঠিত জোটের মঞ্চ 'ইন্ডিয়া'কে কটাক্ষ করতেও ছাড়লেন না।
তিনি বলেন, বিরোধী জোটের নাম বদল করে ইন্ডিয়া রাখলেও তাঁদের বিভাজনকারী এবং ভারতবিরোধী দৃষ্টিভঙ্গির নিবৃত্তি ঘটবে না। মঙ্গলবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, আগের এসপি সরকার ঔরঙ্গজেবের জন্য একটি জাদুঘর তৈরির পরিকল্পনা নিয়েছিল।

ঔরঙ্গজেবের মতো আক্রমণকারীদের স্মৃতি রক্ষা করার পরিবর্তে উত্তরপ্রদেশে ক্ষমতায় আসার পরে বিজেপি মারাঠা যোদ্ধা-রাজা ছত্রপতি শিবাজির জন্য একটি শৌধ নির্মাণ করেছে। ২০১৫ সালে তৎকালীন সমাজবাদী পার্টি সরকার আগ্রায় প্রস্তাবিত মুঘল যাদুঘর তৈরির কথা ঘোষণা করছিলেন।
উত্তরপ্রদেশে পরিবর্তনের পর যোগী সরকার যাদুঘরটির নামকরণ করে ২০২০ সালে। শিবাজির স্মরণে একটি অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে আরএসএসের সিনিয়র আধিকারিক ভাইয়াজি যোশীও উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে। মুখ্যমন্ত্রী যৌদী আদিত্যনাথ সেখানেই নামকরণ করে যাদুঘরের।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন নৌ চিহ্নে শিবাজির সিলমোহর লাগিয়ে উদ্বোধন করেছিলেন। এখানেই যোগী আদিত্যনাথ প্রশ্ন তোলেন সপা সরকারের সঙ্গে মুঘলদের সম্পর্ক কী? ছত্রপতি শিবাজির সঙ্গে উত্তরপ্রদেশের একটি উল্লেখযোগ্য সংযোগ রয়েছে। তাই নামবদলের সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রথমত যে পুরোহিত শিবাজি মহারাজের রাজ্যাভিষেক পরিচালনা করেছিলেন তিনি ছিলেন কাশীর গঙ্গা ভট্ট। দ্বিতীয়ত কানপুরে জন্মগ্রহণ করা কবি ভূষণ শিবাজির বীরত্বের প্রশংসা করে কবিতা লিখেছেন। তিনি বলেন, আজকের ভারতের মানচিত্র রাজনৈতিক ল্যান্ডস্কেপের প্রতিনিধিত্ব করে।
কিন্তু হাজার বছর আগে সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ ছিল ভারত। যখন একজন ব্যক্তির উদ্দেশ্য শুধুমাত্র রাজনৈতিক হয়ে ওঠে, তখন তারা প্রায়শই তাদের নিজস্ব সংস্কৃতি বুঝতে ভুলে যায়। আজ যে সমস্ত বৈজ্ঞানিক অগ্রগতির কথা বলা হচ্ছে তার বেশিরভাগই প্রাচীন ভারতে শুরু হয়েছিল।

আদিত্যনাথ বিরোধী দলগুলির সম্প্রতি গঠিত জোট ইন্ডিয়াকে কটাক্ষ করেন। যদি একটি কাক নিজেকে রাজহাঁস নামে ডাকে, তবে সে মুক্তা তুলতে পারবে না। অমাবস্যার নাম পরিবর্তন করে পূর্ণিমা রাখলে তা আলোয় পূর্ণ হবে না।
যোগী আদিত্যনাথ বলেন, একইভাবে বিরোধী দলগুলির জোট ইন্ডিয়া নাম ব্যবহার করলেও তাদের বিভাজনকারী এবং ভারত-বিরোধী দৃষ্টিভঙ্গি শেষ হবে না। এদিন তিনি টুই করে নিশানা করেন বিরোধী দলগুলিকে। উল্লেখ্য নরেন্দ্র মোদী এর আগে ইন্ডিয়া জোটকে জঙ্গি সংগঠন মুজাহাদিনের সঙ্গে তুলনা করেন।












Click it and Unblock the Notifications