Yogi Adityanath: ভারতকে বৈশ্বিক শক্তিকে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে উত্তরপ্রদেশ
ভারতকে বৈশ্বিক শক্তিকে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মঙ্গলবার ৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে বিধান ভবনে জাতীয় পতাকা উত্তোলন করে এই বার্তা দিয়েছেন। নাগরিকদেক নতুন অমৃতকাল উপহার দেওয়ার কথা ঘোষণা করেছেন।
যোগী আদিত্যনাথ বলেন, বিজেপির শাসনে উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলার প্রভূত উন্নতি হয়েছে। উত্তরপ্রদেশ উন্নয়নের রাস্তায় হেঁটে চলেছে। বিনিয়োগের জন্য একটি গন্তব্য হয়ে উঠছে এই রাজ্য। উত্তরপ্রদেশকে একটি পরিকাঠামোশীল রাজ্য হিসেবে গড়ে তোলায় জোর দিয়েছেন তিনি। ইতিমধ্যে পরিকাঠামোশীল রাজ্যের স্বীকৃতিও পেয়েছে উত্তরপ্রদেশে। অনেকেই বলেছে উত্তরপ্রদেশে জলপথ প্রকল্পগুলি কার্যকর করা যাবে না। তবে ভারত সরকারের সহযোগিতায় বারাণসী ও হলদিয়ার মধ্যে দেশের এক নম্বর জলপথ চালু হয়েছে।

যোগী আদিত্যনাথ জানিয়েছেন, রাজ্যে ১৩টি এক্সপ্রেসওযের কাজ চলছে। পাঁচটি আন্তর্জাতিক বিমানবন্দর বছরের শেষ নাগাদ চালু হবে। তাঁর কথায়, দেশকে বিশ্বিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে উত্তরপ্রদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। গত ৯ বছরে প্রতিটি ভারতীয়কে উন্নত ভারতের রেজোলিউশনের সঙ্গে সংযুক্ত করার যাত্রা শুরু হয়েছে।
উত্তরপ্রদেশ ভারতকে নতুন পথের দিশারি করে তুলেছে। ভারতকে বৈশ্বিক শক্তিতে রূপান্তরিত করতে তারা উদ্যোগ নিয়েছেন। ভারতকে বৈশ্বিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা চালাচ্ছে উত্তরপ্রদেশ, তা ফলাও করে জানান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
উত্তরপ্রদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রশংসা করে আদিত্যনাথ বলেন, রাজ্য সম্পর্কে ধারণা বদলে গিয়েছে। আমরা কাউকে আইন প্রয়োগকারী সংস্থার দেওয়া শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করতে দেব না। আমরা একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি। আশা করি সেই লক্ষ্যপূরণ করতে পারব। দেশকে একটি উচ্চতায় পৌঁছে দিতে পারব।
তিনি বলেন, ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপনে রাজ্যে ৭৫টি জেলাজুড়ে অসংখ্য সাংস্কৃতিক এবং ক্রীড়া ইভেন্টের আয়োজন হয়েছিল। ১০ হাজারের বেশি যুবক-যুবতী বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন। উত্তরপ্রদেশ ক্রীড়া অধিদফতর ১৫ অগাস্ট প্রতিটি জেলায় প্রতিযোগিতা আয়োজনের জন্য সমস্ত আঞ্চলিক ক্রীড়া কমপ্লেক্সকে নির্দেশ জারি করেছিল। সেইমতোই এই বিপুল সংখ্যক অংশগ্রহণ ও বিরাট আয়োজন হয়।












Click it and Unblock the Notifications