CM yogi Adityanath: সনাতনই একমাত্র ধর্ম! বিতর্কের মধ্যেই বললেন যোগী
CM yogi Adityanath: ডিএমকে নেতা উদয়নিধি স্টালিনের সনাতন ধর্ম নিয়ে করা মন্তব্য ঘিরে বিতর্কের ঝড়! আর এই ইস্যুতে ফের একবার মুখ খুললেন যোগী আদিত্যনাথ। তাঁর কথায়, সনাতন ধর্মই একমাত্র ধর্ম।
বাকি সবই সম্প্রদায় এবং উপাসনা পদ্ধতি বলে ব্যাখ্যা যোগীর (CM yogi Adityanath)। এই ইস্যুতে ইতিমধ্যে মুখ খুলেছেন। নাম না করে উদয়নিধি স্টালিনের করা মন্তব্যের তীব্র বিরোধীতা করেছেন। ফের একবার এই ইস্যুতে (CM yogi Adityanath On Sanatan Dharma) বার্তা যোগী আদিত্যনাথের।

সম্প্রতি গোরখনাথ মন্দিরে একটি অনুষ্ঠানে যোগ দেন যোগী আদিত্যনাথ (CM yogi Adityanath)। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, সনাতন ধর্মই একমাত্র ধর্ম। মানবতার কথা বলে এই ধর্ম। আর সেই ধর্মের উপরেই আক্রমণ হলে বিনাশ নিশ্চিত বলেও কার্যত বার্তা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর। শুধু তাই নয়, গোটা বিশ্বে মানবতার জন্যে সঙ্কটজনক পরিস্থিতি তৈরি হবে বলেও মন্তব্য তাঁর।
গোরখনাথ মন্দিরে আগামী সাতদিন ধরে বিশেষ 'শ্রীমদ ভাগবত কথা জ্ঞান যজ্ঞ' বলে একটি অনুষ্ঠান হয়। আর সেই অনুষ্ঠানের শেষদিনেই যোগ দেন যোগী। তিনি বলেন, ভাগবতের কথা অসিমীত। শুধু তাই নয়, এর বিশালতা বুঝতে খোলা মন এবং মানসিকতার উপর জোর দেন যোগী। কিছু দিন কিংবা ঘন্টার মধ্যে আবদ্ধ করা যায় না। যা অন্তহীন এবং ভক্তরা ক্রমাগত তাদের জীবনে ভাগবতের সারমর্ম গ্রহণ করে থাকেন বলেও ব্যাখ্যা যোগীর
উল্লেখ্য, গত কয়েকদিন আগে হিন্দু ধর্মকে ডেঙ্গু এবং ম্যালেরিয়ার মশার সঙ্গে তুলনা করে বিতর্কিত মন্তব্য করেন ডিএমকে নেতা উদয়নিধি স্টালিন। তাঁর এহেন মন্তব্য ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয় দেশজুড়ে। এমনকি স্টালিলের নামে কেন এফআইআর হবে না তা নিয়ে সুপ্রিম কোর্টে পর্যন্ত মামলা হয়। এই অবস্থায় সনাতন ধর্ম নিয়ে ফের বার্তা দিলেন যোগী। উল্লেখ্য এর আগেই এই ইস্যুতে মুখ খুলেছেন তিনি। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications