Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Ayodhya Ram Mandir Inauguration: ২৪-এ প্রভু রাম অযোধ্যায় প্রতিষ্ঠিত হবেন! বললেন যোগী

Ayodhya Ram Mandir Inauguration: ২০২৪ সালেই প্রভু রাম নিজের মন্দির অযোধ্যাতে প্রতিষ্ঠিত হবেন। এমনটাই জানালেন যোগী আদিত্যনাথ। একই সঙ্গে আগের সরকারকেও একহাত নিলেন তিনি। সম্প্রতি শোনভদ্রতে একাধিক উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধন করতে যান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

আর সেখান থেকেই কড়া ভাষায় উত্তরপ্রদেশের আগের সরকারকে (Yogi Adityanath) আক্রমণ করেন। বলেন, আগের সরকার ভগবান রামকে তাবুতে রাখতে চেয়েছিল। কিন্তু আগামী বছরেই অযোধ্যায় (Ayodhya Ram Mandir Inauguration) নিজের মন্দিরে রাম অধিষ্ঠিত হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী।

২৪-এ প্রভু রাম অযোধ্যায় প্রতিষ্ঠিত হবেন!

বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে অর্থাৎ জানুয়ারিতেই রাম মন্দিরের (Ayodhya Ram Mandir Inauguration) উদ্বোধন বলে আগেই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেই লক্ষ্যেই একেবারে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে বলে খবর। ইতিমধ্যেই মন্দিরের নীচের অংশের কাজ শেষ হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।

এখনও পর্যন্ত যা খবর তাতে আগামী ২২ জানুয়ারি মন্দিরের উদ্বোধন হতে পারে। সেদিনই রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে বলেও খবর। আর এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন্দিরের গর্ভগৃহে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। আর তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করবেন বলেই খবর।

প্রায় সাতদিন ধরেই রামলিলার প্রাণ প্রতিষ্ঠার কাজ চলবে বলে খবর। আর এরপরেই ভক্তদের জন্যে রামমন্দিরের দরজা খুলে দেওয়া হবে বলে খবর। যা খবর, ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম থেকেই রামলালার দর্শন ভক্তরা পাবেন। আর এই অবস্থায় যোগী আদিত্যনাথের এহেন মন্তব্য খুবই গুরুত্বপূর্ণ।

রামমন্দিরের খবর জানালেন যোগীর

বলে রাখা প্রয়োজন, উত্তরপ্রদেশ জূড়ে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। যোগী আদিত্যনাথের নেতৃত্বে বিভিন্ন ক্ষেত্রে কার্যত স্পষ্ট উন্নয়ন। বিশেষ করে রামমন্দিরকে কেন্দ্র করে ব্যাপক ভাবে গোটা উত্তরপ্রদেশকে সাজিয়ে তোলা হচ্ছে। আধুনিক বিমানবন্দর থেকে শুরু করে রাস্তা! একেবারে যুদ্ধকালীন তৎপরতায় তা তৈরি হচ্ছে।

এমনকি রামন্দিরকে কেন্দ্র করেও থাকবে আধুনিক ব্যবস্থা। গাড়ি পার্কিং থেকে শুরু করে পুজো দেওয়ার ক্ষেত্রেও ভক্তদের জন্যে অনলাইনে বেশ কিছু ব্যবস্থা থাকবে বলে খবর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+