Yogi Adityanath: স্বাধীনতা থেকেই সম্ভলে শয়ে শয়ে হিন্দু নিধন! "দেশি-বিদেশি মুসলিমের লড়াই," বিস্ফোরক যোগী
Yogi Adityanath: মসজিদে সমীক্ষা ঘিরে অশান্তির পর এখনও থমথমে উত্তরপ্রদেশের সম্ভল (Sambhal)। তারই মাঝে এবার বিস্ফোরক মন্তব্য মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। স্বাধীনতার পর থেকেই সম্ভলে হিন্দু নিধন (Killing of Hindus) চলেছে বলে দাবি যোগীর। পূর্বেও সম্ভলে ধর্মীয় অশান্তির (Communal Riots) একাধিক নজির রয়েছে বলেও দাবি করলেন যোগী আদিত্যনাথ।
এদিন উত্তরপ্রদেশ বিধানসভার শীতকালীন অধিবেশনের প্রথম দিন ছিল। স্বাভাবিকভাবেই টাটকা ইস্যু সম্ভলকে হাতিয়ার করে বিধানসভায় সুর চড়িয়েছে শাসক বিরোধী শিবির। রাজনৈতিক ফায়দার জন্যে যোগী আদিত্যনাথ সম্ভলের ঘটনায় ধর্মীয় মেরুকরণের চেষ্টা করছেন বলে আগেই অভিযোগ তুলেছিল বিরোধীরা। এদিন তাদেরও একহাত নেন যোগী আদিত্যনাথ।

১৯৪৭ এর পর থেকে সম্ভলে ধর্মীয় অশান্তিতে ২০৯ জন হিন্দুকে খুন করা হয়েছে বলে দাবি করেন যোগী আদিত্যনাথ। আদালতের নির্দেশে যে মসজিদে সমীক্ষা চালানো হয়েছিল, সেটিও হিন্দু মন্দির ভেঙে তৈরি হয়েছিল বলে দাবি যোগীর। সম্ভলে দেশি ও বিদেশি মুসলিমদের মধ্যেই গোষ্ঠীসংঘর্ষ রয়েছে বলে বিধানসভায় মন্তব্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর।
বিরোধীদের (Oppositions) নিশানা করে যোগী বলেন, "হিন্দুদের নিধনের সময় একটা শব্দও খরচ করেনি বিরোধীরা। সম্ভলে সংঘর্ষের ঘটনায় চারজনের মৃত্যুতে যারা কুমিরের কান্না কাঁদছেন, তাঁরা এতদিন হিন্দুদের মৃত্যুতে কিচ্ছুটি বলেননি। ১৯৪৭ সাল থেকেই সম্ভলে ধর্মীয় অশান্তি লেগেই থাকত। শয়ে শয়ে হিন্দুদের প্রাণ গিয়েছে।"
সম্ভলে এতদিন প্রাচীন হিন্দু মন্দিরও (Hindu Temple) বন্ধ করে রাখা হয়েছিল বলে অভিযোগ করেন যোগী আদিত্যনাথ। যে মসজিদে পুলিশ সমীক্ষা (Masjid Survey) চালাতে গিয়েছিল, সেখানেও এককালে হরিহর মন্দির ছিল বলে দাবি করেন যোগী। মুঘল সম্রাট বাবরও সেকথা বলেছিলেন বলে দাবি করেন যোগী। জয় শ্রীরাম স্লোগান দেওয়া সাম্প্রদায়িক নয় বলেও এদিন জানিয়ে দেন যোগী আদিত্যনাথ।












Click it and Unblock the Notifications