উত্তরপ্রদেশে ৭৫টি জেলায় একসঙ্গে বিনিয়োগ করা হয়েছে, ঘোষণা যোগী আদিত্যনাথের
উত্তরপ্রদেশে ৭৫টি জেলায় একসঙ্গে বিনিয়োগ করা হয়েছে। এই প্রথমবার এমন উদ্যোগ নেওয়া হল বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সম্প্রতি এক উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী গত কয়েক বছরে রাজ্যের অগ্রগতির কথা তুলে ধরেন।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রবিবার গৌতম বুদ্ধ নগর জেলায় অ্যাডভার্ব টেকনোলজিস কারখানার উদ্বোধন করেন। এই অনুষ্ঠানেই তিনি বলেন, "উত্তরপ্রদেশে প্রথমবারের মতো রাজ্যের ৭৫টি জেলায় বিনিয়োগ করা হয়েছে।

উত্তরপ্রদেশে যে সমস্ত জেলাগুলিতে চাহিদা ছিল শিল্পের, কিন্তু বিনিয়োগ আসছিল না। এবার সেই জেলাগুলিকেই টার্গেট করা হয়। পিছিয়ে পড়া জেলাগুলিকে বেছে নিয়ে একযোগে বিনিয়োগের সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেইমতো উন্নয়নের দুয়ার খুলে গিয়েছে রাজ্যের কাছে।
যোগী আদিত্যনাথ বলেন, গৌতম বুদ্ধ নগর দেশের রাজধানী অঞ্চলের একটি অংশ হওয়া সত্ত্বেও, এখানে বিনিয়োগের সম্ভাবনা নিছক কল্পনা ছিল। এই জেলার প্রয়োজনীয়তার কথা সেভাবে কেউ ভাবেননি। কিন্তু প্রধানমন্ত্রী মোদীর পরিকল্পনায় এখানে বিনিয়োগ সহজতর হয়েছে।
বিনিয়োগের একটি মহান গন্তব্য হিসাবে আবির্ভূত হয়েছে এই এলাকা। শুধুমাত্র এনসিআর নয়, সারা দেশেও ব্যবসা করার সহজ রাস্তা দেখিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। ১০ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরপ্রদেশ রাজধানী লখনউতে বিশ্ব বিনিয়োগকারী সম্মেলনের আয়োজন করা হয়েছিল। রাজ্যের দৃষ্টিকোণ থেকে তা উন্নয়নের রাস্তা দেখিয়েছে।
এটি ছিল উত্তরপ্রদেশের প্রথম শীর্ষ সম্মেলন। আমরা ৩৬ লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগের প্রস্তাব পেয়েছি। আর তার অধিকাংশই ছিল গৌতম বুদ্ধ নগরের জন্য। তিনি আরো বলেন, "আইন-শৃঙ্খলা পরিস্থিতি, পরিকাঠামো, নিরাপত্তা এবং সুবিধার কথা মাথায় রেখে বিনিয়োগ করা হয়, যা আমরা এখানে এবং রাজ্যজুড়ে দেখতে পারি"।

রাজ্যের উন্নয়নমূলক কাজের কথায় তিনি বলেন, "আমরা বিমান যোগাযোগ আরও ভালো করেছি। রাজ্যে ৯টি সক্রিয় বিমানবন্দর রয়েছে। আরো ১২টিতে কাজ চলছে। এই বছরের শেষ নাগাদ উত্তরপ্রদেশ হয়ে যাবে দেশের প্রথম রাজ্য, যেখানে ৫টি আন্তর্জাতিক বিমানবন্দর থাকবে।
তিনি বলেন, উত্তরপ্রদেশে সেরা রেল নেটওয়ার্ক রয়েছে৷ ১৬ হাজার কিলোমিটারের রেল নেটওয়ার্ক রয়েছে রাজ্যে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যুবকদের প্রযুক্তিগতভাবে দক্ষ হওয়ার পরামর্শ দিয়েছেন। আমি অ্যাডভার্ব প্রযুক্তি নিয়ে বলতে চাই, এই প্রযুক্তি আমাদের যুবকদের আরো সক্ষম করে তুলবে।
তিনি যুবকর্মীদের উচ্চশিক্ষায় সহায়তা করার জন্য কোম্পানিকে ধন্যবাদ জানান। নতুন শিক্ষানীতি সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেন, এনইপি আমাদের যুবকদের পড়াশোনার পাশাপাশি চাকরি করারও স্বাধীনতা দেয়। মুখ্যমন্ত্রী জেলায় বিনিয়োগ এবং যুবকদের কর্মসংস্থানের সুযোগ দেওয়ার জন্য অ্যাডভার্ব টেকনোলজিসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।












Click it and Unblock the Notifications