Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

যোগী-রাজ্যে সাড়ে পাঁচ লক্ষ চাকরি গত ৬ বছরে, স্বচ্ছ নিয়োগের বার্তা আদিত্যনাথের

যোগী-রাজ্যে সাড়ে পাঁচ লক্ষ চাকরি হয়েছে গত ৬ বছরে। সাড়ে পাঁচ লক্ষ যুবককে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ দিতে সক্ষম হয়েছে বলে প্রকাশ্য মঞ্চে দাবি করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, এই চাকরি নিয়ে কেউ একটা প্রশ্নও তুলতে পারেনি।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কথায়, এই নিযুক্তি হয়েছ সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে। গুরুত্ব দেওয়া হয়েছে দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়া সাধন করতে। তারা তা করতে পেরেছেন। সম্প্রতি একটি সরকারি অনুষ্ঠানে তিনি নিয়োগপত্র বিতরণ করে সরকারের সাফল্যের এই দিক তুলে ধরেন।

yogi adityanath

যোগী আদিত্যনাথ একটি সরকারি অনুষ্ঠানে পাবলিক সর্ভিস কমিশন দ্বারা নিযুক্ত ব্যক্তিদের নিয়োগপত্র বিতরণ করে জানান, মুখ্যমন্ত্রী অভ্যুদয় কোচিংয়ের সাফল্যের কথা। তিনি বলেন, বিগত ছয় বছরে উত্তরপ্রদেশ একটি নতুন উত্তরণ শুরু হয়েছে।

তিনি বলেন, ৬ বছর আগে উত্তরপ্রদেশের যুবকরা বেকারত্বের জ্বালায় ভুগছিল। এ রাজ্যের যুবকরা দেশের অন্য রাজ্যে গিয়ে নিজ রাজ্য সম্পর্কে কথা বলতে গিয়ে দ্বিধা করত। এখন তারা নিজের রাজ্য নিয়ে গর্ব করে। আদিত্যনাথ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'মিশন রোজগার' যুবকদের স্বপ্নকে ডানা মেলতে সাহায্য করছে।

মুখ্যমন্ত্রী দাবি করেন, গত ছ'বছরে তাঁর সরকার এমএসএমই সেক্টরের অধীনে ১.৬১ কোটিরও বেশি যুবকদের কর্মসংস্থান প্রদানে সফল হয়েছে। আদিত্যনাথ বলেন, ৬০ লক্ষেরও বেশি তরুণ উদ্যোক্তাকে তাদের স্টার্ট-আপ এবং তাদের ব্যবসা শুরু করতে সহায়তা করা হয়েছে। তারা বর্তমানে ভালো কাজও করছে।

yogi adityanath

যোগী বলেন, সরকারি পরিষেবাগুলির জন্য রাজ্যের নিয়োগ প্রক্রিয়া চলমান থাকায়, যুবকরাও বেসরকারি ক্ষেত্রেও নিজেদের কাজ খুঁজে পাচ্ছে। ২০১৭ সালের আগে তাঁরা রাজ্যে কোনো উন্নতির আশা হারিয়ে ফেলেছিল। তাসের ঘরের মতো এলোমেলো হয়ে গিয়েছিল নিয়োগ ও বদলি প্রক্রিয়া।

মুখ্যমন্ত্রীর কথায়, এই রাজ্যে প্রতি তিনদিন অন্তর দাঙ্গার খবর আসত, কিন্তু বিনিয়োগ আসত না। বিনিয়োগকারীরা তাদের ব্যবসা বন্ধ করে রাজ্য ছেড়ে চলে যেতে শুরু করেছিল। এখন সেখানে সম্পূর্ণ নতুন হাওয়া। শিল্পে নিযোগের পরিবেশ তৈরি হয়েছে। বেকাররা চাকরি পাচ্ছেন।

yogi adityanath

যোগী আদিত্যনাথ বলেন, "কেউ ভাবেনি যে উত্তরপ্রদেশে এত দ্রুত উন্নতি হবে। কিন্তু ছয় বছরে আমূল বদলে গিয়েছে পরিস্থিতি। দৃশ্যপট পরিবর্তিত হয়েছে খুবই দ্রুত। সেই পরিবর্তন গ্রাম ও শহরের প্রতিটি অংশে সমানভাবে হয়েছে। কোনো এলাকাকে বঞ্চিত করা হয়নি।"

মুখ্যমন্ত্রী বলেন, আগামী ১০ বছরের সরকারি চাকরি আগামী ৩০ বছরের জন্য আপনার কাজের ভিত্তি হিসাবে প্রমাণিত হবে। আপনি যদি এই বছরগুলিতে জনগণের অনুভূতি অনুসারে নিজেকে পরিচালনা করেন তবে আপনার প্রতি জনগণের আস্থা বাড়বে। এই নীতির উপরই তিনি সরকার পরিচালনা করছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+