Yogi Adityanath: সরকার এবং সমাজকর্মীরাই পারবেন রাম রাজ্য প্রতিষ্ঠা করতে, দাবি যোগী আদিত্যনাথের
রামরাজ্য প্রতিষ্ঠা নিয়ে ফের বার্তা দিলেন যোগী আদিত্যনাথ। তিনি প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করে বলেছেন একমাত্র সরকারের সদিচ্ছাই সমাজের সর্বস্তরের মানুষের উন্নয়ন ঘটাতে পারে। একাধিক স্বেচ্ছাসেবী সংস্থা যেভাবে গরিব মানুষের পাশে এসে দাঁড়ায় তাঁদের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটাতে সাহায্য করে।
সরকার এবং বিভিন্ন জনকল্যাণকারী এবং স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ সহযোগিতাতেই রাম রাজ্যের প্রতিষ্ঠা সম্ভব বলে বার্তা দিয়েছেন যোগী আদিত্যনাথ। আগে দিব্যাঙ্গনদের সমাজে ব্রাত্য করে রাখা হতো। এমনকী তাঁদের পরিবারও তাঁদের পাশে এসে দাঁড়াত না। কিন্তু মোদী প্রধানমন্ত্রী হিসেবে আসার পর তাদের সম্পর্কে সমাজের ধারনা বদলে দিয়েছেন। তাঁদের পাশে থাকে সরকার একাধিক প্রকল্প শুরু করেছেন।

দিব্যাঙ্গনরা যাতে সুষ্ঠুভাবে সমাজে মাথা উঁচু করে আর পাঁচ জনের মতো থাকতে পারেন তার জন্য একাধিক প্রকল্প চালু করেছে মোদী সরকার অবং রাজ্য সরকার। একাধিক স্বেচ্ছাসেবী সংস্থাও তাঁদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। কাজেই সরকার এবং এইসব স্বেচ্ছাসেবী সংস্থা যদি যৌথ ভাবে কাজ করে তাহলে আর সমাজে কেউ বঞ্চিত থাকবেন না বলে বার্তা দিয়েছেন তিনি।
অন্নদান প্রকল্পের কথা বলতে গিয়ে যোগী বলেছেন, সমাজের সব স্তরের মানুষের কল্যাণে আমাদের পূর্বপুরুষরা অন্ন দান করতেন। সেই প্রথা এখনও যদি আমরা মেনে চলি তাহলে গরিব মানুষের উন্নয়ন হবে। তাঁদের সংসারের অভাব দূর হবে। সমাজের সবস্তরের মানুষকে সঙ্গে নিয়ে চলার বার্তা দিয়েছেন যোগী আদিত্যনাথ।












Click it and Unblock the Notifications